বাংলাদেশ

ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে শান্তির ডাক বাংলাদেশের

  • 1:09 am - April 28, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার

মেলবোর্ন, ২৭ এপ্রিল—ভারত ও পাকিস্তানকে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার মধ্যে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই আহ্বান জানান।

তিনি বলেন, “ভারত ও পাকিস্তান-উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই, তারা আলোচনা করে চলমান সমস্যার সমাধানে পৌঁছুক।”

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে যুদ্ধের আশঙ্কার কথা বলাবলি হচ্ছে।

ভারত এরই মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এমনটা হলে -পাকিস্তান তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে।

এরই মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর আসছে সংবাদমাধ্যমে। দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সংবাদও প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা তৌহিদ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।

“ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাতময় সম্পর্ক চলছে। আমরা চাই না এই অঞ্চলে কোনো নতুন সংঘাত সৃষ্টি হোক, যা এখানকার মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।”

ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতার বিষয়ে কয়েকটি দেশ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আলাপ-আলোচনা হোক, কিংবা মধ্যস্থতা-যেভাবেই হোক, আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হোক।”

বাংলাদেশ এ সংকট সমাধানে কোনো ভূমিকা রাখতে আগ্রহী কি না- এক সংবাদকর্মীর এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা যদি মধ্যস্থতার প্রস্তাব পাই, তবে সেটা বিবেচনা করব। তবে বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়।”

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au