পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সঠিক পথেই এগোচ্ছিলো জিম্বাবুয়ে। যদিও চা বিরতির পর অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে। ২ উইকেটে ১৬১ থেকে তাদের অবস্থা দাঁড়ায় ৯ উইকেটে ২১৭।
জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল। তিনি পেয়েছেন টেস্টে ১৬তম ৫ উইকেট। এতে একটি জায়গায় ছুঁলেন সাকিব আল হাসানের রেকর্ড।
যদিও টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখনো সাকিব। তার চেয়ে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল। সাকিবের ২৪৬ উইকেট, তাইজুলের শিকার ২২৪। তবে চট্টগ্রামের এই ভেন্যুতে সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারবার ইনিংসে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তাইজুল।
এদিকে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে, আমি সেরাদের সেরা হব। আমি আসলে চাই কতটুকু ভালো করতে পারলাম। তৃপ্তি আসে না, যতক্ষণ না আমি অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যত দূর যাওয়া যায়।
আমার সাকিব ভাইকে ছাড়াতে হবে এমন ভাবছি না, সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য, সামনেও ভালো করবেন ইনশা আল্লাহ। এই দোয়া থাকবে। চাই যে সবাই ভালো করুক। যেন দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি।
এদিকে দিনের শুরুতে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীল ব্যাটে খেলতে থাকা জিম্বাবুয়ের বেন কারেনকে (২১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাইজুল। অফ স্ট্যাম্পের বাইরের বল টার্ন করে ভেতরের দিকে ঢুকলে কারেনের উইকেটের পতন হয়। শেষ বিকেলে ১৭ রান তুলতেই সফরকারীরা যে ৫ উইকেট হারিয়েছে, তার ৪টিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au