অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সংসদ নির্বাচনে বাংলাদেশিদের গর্ব: জাকির আলম লেনিনের সঙ্গে ওটিএন বাংলার বিশেষ সাক্ষাৎকার

  • 2:44 pm - April 29, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
এ বছরের অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির আলম লেনিন।

মেলবোর্ন, ২৯ এপ্রিল –এ বছরের অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির আলম লেনিন—তিনি হচ্ছেন এবারের ফেডারেল নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী।  ওটিএন বাংলা সম্প্রতি জাকির আলম লেনিনের সাথে এক বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করে। 

বহুমুখী প্রতিভার অধিকারী জাকির আলম কেবল একজন রাজনীতিবিদ নন, বরং তিনি একজন সমাজ-দায়িত্বশীল মানুষ, যিনি সততা, অভিজ্ঞতা ও অন্তর্ভুক্তিমূলক চিন্তাধারার মাধ্যমে একটি উন্নত অস্ট্রেলিয়া গড়ার স্বপ্ন দেখেন। তিনি আমাদের বাংলাদেশি কমিউনিটির গর্ব।

জাকির আলম ব্রাহ্মণবাড়িয়ার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগে পড়াশোনা করেন। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার নেতৃত্বের যাত্রা শুরু হয়। খেলাধুলা থেকে শুরু করে কর্পোরেট জগৎ এবং ইমিগ্রেশন—সবকিছু অতিক্রম করে তিনি বর্তমানে রিয়েল এস্টেট ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতে একজন সফল উদ্যোক্তা।
কোভিড মহামারির সময় তিনি বাংলাদেশি কমিউনিটির সংগঠন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করেছেন।

এই অনুপ্রেরণামূলক আলোচনা থেকে আমরা জানবার চেষ্টা করেছি জাকির আলমের জীবনের পথচলা, রাজনৈতিক লক্ষ্য এবং কীভাবে তিনি আমাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের কণ্ঠস্বর হয়ে উঠতে চান।

সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার রাজনৈতিক দর্শন তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে আরো বেশি সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশের কমিউনিটি হিসেবে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছি, সেগুলো নিয়েও খোলামেলা আলোচনা করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়: আপনি এই নির্বাচনকে কীভাবে দেখছেন এবং আপনার মূল লক্ষ্য কী?
উত্তরে তিনি বলেন, এই নির্বাচন তার জন্য শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং কমিউনিটির জন্য সেবা করার একটি সুযোগ। তিনি অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির গর্বিত প্রতিনিধিত্ব করতে চান। অস্ট্রেলিয়ার অর্থনীতি যে দল ভালোভাবে সমন্বয় করতে পারবে সেই দলকেই অস্ট্রেলিয়ার জনগণ প্রাধান্য দেয়, সে দিক থেকে লিভারেল পার্টি অনেক এগিয়ে। বর্তমান লেবার সরকারের অধীনে মানুষ যে পরিমাণ অর্থনৈতিক কষ্টে রয়েছে তার লাঘবের জন্য আসন্ন ফেডারেল নির্বাচনে লিবারেল দল জয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

“অস্ট্রেলিয়া একটি মাল্টি কালচারাল কান্ট্রি, এখানে ডাইভারসিটিকে মূল্যায়ন করা হয়।”

অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা ধরে রাখতে কী পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে  তিনি পরামর্শ দেন, অস্ট্রেলিয়া একটি মাল্টি কালচারাল কান্ট্রি, এখানে ডাইভারসিটিকে মূল্যায়ন করা হয়। সে দিক থেকে বাংলাদেশী কমিউনিটি বেশ এগিয়ে। অস্ট্রেলিয়ান সোসাইটিতে এখন বাংলা ভাষা -সংস্কৃতি ভালোভাবে মর্যাদা পাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ সহ অনেক গুরুত্বপূর্ণ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে অস্ট্রেলিয়ান কমিউনিটিতে রিপ্রেজেন্ট করার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশী কমিউনিটি সুবিধা জনক অবস্থায় রয়েছে। 

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এবং আপনি তা মোকাবেলায় কী ভূমিকা রাখতে চান? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির মূল চ্যালেঞ্জ হচ্ছে ভাষাগত এবং সংস্কৃতিগত তফাৎ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের নতুন প্রজন্ম সেই চ্যালেঞ্জগুলো সফলতার সাথে মোকাবেলা করতে পারবে। অস্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতিতে নতুন প্রজন্মের ব্যাপক আগ্রহ থাকবে বলেও তিনি আশাবাদী।

তিনি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশীদের বিভিন্ন কর্মকান্ডে অন্য সংস্কৃতিকে লালন করার পরিবর্তে বাংলাদেশি ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চর্চা এবং তুলে ধরার জন্য আহ্বান জানান।
ওটিএন বাংলা জাকির আলম লেনিনের রাজনৈতিক জয়-যাত্রার জন্য অনেক শুভকামনা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। পুরো সাক্ষাৎকার অনুষ্ঠানটি দেখতে ওটিএন বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজে চোখ রাখুন।

 

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au