বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদের সৃষ্টি কি পৃথিবীর হাত ধরে?

  • 8:58 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:৩৭ বার

চাঁদের উৎপত্তি এবং পৃথিবীর পানির উৎস নিয়ে নতুন এক গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চের (MPS) বিজ্ঞানীরা এ গবেষণা পরিচালনা করেন। তাদের গবেষণায় প্রমাণ মিলেছে, চাঁদ মূলত পৃথিবীর ভূত্বকের উপাদান থেকেই তৈরি হয়েছিল।

গবেষণাটি প্রকাশিত হয়েছে Proceedings of the National Academy of Sciences-এ। এতে চাঁদের ১৪টি নমুনা এবং পৃথিবীর ১৯১টি নমুনার অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করা হয়। লেজার ফ্লুরিনেশন পদ্ধতিতে পাওয়া তথ্য অনুযায়ী, চাঁদ এবং পৃথিবীর অক্সিজেন-১৭ আইসোটোপের মধ্যে অত্যন্ত মিল রয়েছে।

গবেষণাটি চাঁদের উৎপত্তি নিয়ে বহুল প্রচলিত থিয়া তত্ত্বকে চ্যালেঞ্জ করেছে। আগে ধারণা করা হতো, থিয়া নামের একটি প্রোটোপ্ল্যানেট পৃথিবীর সঙ্গে সংঘর্ষে চাঁদের জন্ম দেয়। কিন্তু নতুন গবেষণার মতে, থিয়ার ভূত্বক সম্ভবত আগেই ধ্বংস হয়ে যায়। সংঘর্ষটি একটি ‘ধাতব বুলেট’ আকারে হয়েছিল, যা পৃথিবীর ভূত্বক থেকে ছিটকে পড়া উপাদানে চাঁদ গঠিত হয়।

গবেষণায় উঠে আসা তথ্য পৃথিবীর পানির উৎস নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে। এতদিন ধরে বিশ্বাস করা হতো, Late Veneer Event তত্ত্ব অনুযায়ী, চাঁদের সৃষ্টির পর পৃথিবীতে ধূমকেতু বা গ্রহাণুর আঘাতে পানি আসে। কিন্তু গবেষণার সহলেখক মাইকে ফিশার বলেছেন, চাঁদ এবং পৃথিবীর আইসোটোপিক সাদৃশ্য অনেক ধরণের উল্কাপিণ্ডকে পানির উৎস হিসেবে বাতিল করে।

গবেষণার ফলাফলে উঠে এসেছে, এনস্টাটাইট কনড্রাইটস নামে পরিচিত এক ধরণের উল্কাপিণ্ড, যেগুলোর আইসোটোপ পৃথিবীর সঙ্গে মিলে যায় এবং যথেষ্ট পানি বহন করে, সম্ভবত সেগুলোই পৃথিবীর পানির মূল উৎস।

গবেষণার এই তথ্য চাঁদ এবং পৃথিবীর ইতিহাস নিয়ে প্রচলিত ধারণাগুলোকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ দিচ্ছে। এটি চাঁদ ও পৃথিবীর গভীর সংযোগ এবং গ্রহীয় বিবর্তনের জটিলতাকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

এই শাখার আরও খবর

অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মেলবোর্ন, ২১ এপ্রিল- দীর্ঘদিনের হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাসকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন যুগে কোম্পানিকে…

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায়…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

‘ইহুদিবিদ্বেষী’ ১০ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বাড়ছে বলে দাবি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধ মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে বিশ্বের…

ডার্ক ম্যাটারের নতুন ব্যাখ্যায় বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারকে ঘিরে নতুন একটি তত্ত্ব সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের বহু অজানা গঠন ও ঘটনার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ…

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে পেপ্যাল চালুর নতুন উদ্যোগ

মেলবোর্ন, ১৬ এপ্রিল-  দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতার পর বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর বিষয়ে নতুন করে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, যা ডিজিটাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au