বিশ্ব

এবার পাকিস্তানের বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ ঘোষণা

  • 4:50 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান। ছবি: গুগল থেকে নেওয়া

মেলবোর্ন, ০১ মে— কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।

পাকিস্তানের মালীকানাধীন সব ধরনের উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না বলে বুধবার (৩০ এপ্রিল) রাতে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে, যা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘নোটাম’ (নোটিস টু এয়ারম্যান) জারি করে জানায়, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত বা ভাড়া ও ইজারা নেয়া কোনো বাণিজ্যিক কিংবা সামরিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর আগে গত সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

তবে পাল্টাপাল্টি এমন পদক্ষেপের ঘোষণার আগে থেকেই উভয় দেশ এক অপরের আকাশসীমা এড়াতে শুরু করে বলে প্রতিবেশী দেশ দুটির সংবাদমাধ্যমের খবর।

প্রতিবেদনে বলা হয়, ভারতের এ সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পাকিস্তানের উড়োজাহাজের অনেকটা বেশি পথ পাড়ি দিতে হবে। চীন ও শ্রীলঙ্কার ওপর দিয়ে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়ার দেশগুলোতে যেতে।

এতদিন এসব গন্তব্যে যেতে সাধারণত পাকিস্তানের উড়োজাহাজ ভারতের ওপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইন্সগুলোর ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে।

অপরদিকে পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক ‍উড়োজাহাজকেও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পাড়ি দিতে হচ্ছে বড় পথ।

পহেলগাম হামলার পর গত এক সপ্তাহ ধরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।

পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেয়া হলে কঠোর জবাব দেয়া হবে।’

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়।

পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে সনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো তাড়াহুড়ো করে পিছু হটে যায়।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au