বিজ্ঞান ও প্রযুক্তি

কল প্রতারণা রুখতে ট্রু-কলারে স্ক্যামফিড

  • 9:11 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার

কল ও মেসেজের মাধ্যমে সংঘটিত প্রতারণা ঠেকাতে নতুন এক সুবিধা চালু করেছে ট্রু-কলার। ‘স্ক্যামফিড’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরাই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে অন্যদের আগেভাগেই সতর্ক করতে পারবেন।

ট্রু-কলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই সুবিধা এখন থেকে ভারতে ব্যবহার করা যাবে। পরবর্তী ধাপে এটি ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে। স্ক্যামফিড ট্রু-কলার অ্যাপের মধ্যেই পাওয়া যাবে। সুবিধাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরাই হয়ে উঠবেন তথ্যের উৎস। কেউ চাইলে পরিচয় গোপন রেখেই স্ক্যামফিডে প্রতারণার তথ্য ভাগাভাগি করতে পারবেন। পোস্টের সঙ্গে ছবি, স্ক্রিনশট কিংবা ভিডিও যুক্ত করার সুযোগও থাকছে। এ ছাড়া অন্যদের পোস্টে মন্তব্য করা, প্রশ্ন রাখা ও প্রয়োজন হলে তা হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে শেয়ার করার ব্যবস্থাও রয়েছে।

ট্রু-কলারের নিউ ইনিশিয়েটিভস বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর তন্ময় গোস্বামী বলেন, ‘প্রতারণা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে তথ্য শেয়ার করা। স্ক্যামফিডের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে ব্যবহারকারীরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন। এতে প্রতারকদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা সম্ভব।’

ট্রু-কলার বলছে, নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটি ধীরে ধীরে রিয়েলটাইম স্ক্যাম সতর্কতা প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। ব্যবহারকারীরা কোনো অচেনা নম্বর থেকে কল পেলে স্ক্যামফিড ঘেঁটে দেখতে পারবেন, সেটি আগে কেউ রিপোর্ট করেছেন কি না। সেই সঙ্গে কী ধরনের প্রতারণা হয়েছে বা হতে পারে, তা–ও জানা যাবে। চলতি বছরের মার্চে ‘ম্যাক্স’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) ফিচার চালু করে ট্রু-কলার। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। ‘ম্যাক্স’ কেবল ব্যবহারকারীর সংরক্ষিত নম্বরের বাইরে থেকে আসা কলগুলো চিহ্নিত করে এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেয়।

২০০৯ সালে যাত্রা শুরু করে ট্রু-কলার। শুরুতে আইফোনে কলার আইডি দেখানোর কোনো সুবিধা না থাকায় প্রতিষ্ঠানটি নিজস্ব পদ্ধতিতে স্প্যাম শনাক্তের ব্যবস্থা চালু করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রু-কলারের আইওএস বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর নকুল কবরা বলেন, ‘ব্যবহারকারীদের প্রত্যাশা ছিল স্প্যাম কল এলে সেটি যেন শনাক্ত কিংবা ব্লক করা হয়। আমরা সেই চাহিদা পূরণে নানা ধরনের প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করেছি।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

বইমেলায় মশিউর রহমানের নতুন বই ‘AI Dark & Light’

মেলবোর্ন, ০৩ মার্চ- একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ধ্রুবতারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মশিউর রহমান প্রান্তের নতুন বই ‘এআই ডার্ক অ্যান্ড লাইট’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের…

চাঁদে মানব অবতরণের আগে নতুন পরীক্ষামূলক মিশন নিচ্ছে NASA

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি- মহাকাশচারীদের চাঁদে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে চন্দ্র কর্মসূচিতে নতুন করে পরিবর্তন আনছে মার্কিন মহাকাশ সংস্থা NASA। সংস্থাটি জানিয়েছে, সরাসরি মানব অবতরণের আগে…

এপস্টিন ইস্যুতে বিল গেটস স্বীকার করলেন একাধিক সম্পর্কে জড়ানোর কথা

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি: বিলিয়নিয়ার প্রযুক্তি উদ্যোক্তা ও দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের সহ–প্রতিষ্ঠাতা বিল গেটস তাঁর সংস্থার কর্মীদের কাছে দেওয়া এক বক্তব্যে স্বীকার করেছেন যে তিনি…

সিডনি–নিউক্যাসল রুটে অস্ট্রেলিয়ার প্রথম হাই-স্পিড রেললাইন নির্মাণের প্রস্তুতি

মেলবোর্ন ২৪ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার প্রথম হাই-স্পিড রেললাইন প্রকল্প আগামী দুই বছরের মধ্যে ‘শোভেল-রেডি’ (নির্মাণ শুরুর জন্য প্রস্তুত) হতে পারে বলে জানিয়েছে ফেডারেল সরকার। সরকার এই…

সোশ্যাল মিডিয়া আসক্তিকর নয়, বললেন ইনস্টাগ্রামের প্রধান

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- সামাজিক যোগাযোগমাধ্যম আদৌ আসক্তিকর কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান এক মামলায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান আডাম মোসেরি। আদালতে জবানবন্দি দিয়ে তিনি…

ফেসবুক ও ইনস্টাগ্রামের সাথে কোন কোন ওয়েবসাইট আপনার তথ্য শেয়ার করছে

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি-ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের কার্যকলাপ শুধুমাত্র প্ল্যাটফর্মের ভেতরে নয়, বরং বাইরের অ্যাপ বা ওয়েবসাইটেও নজর রাখে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা কাস্টমাইজ করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au