সর্বশেষ

আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ

  • 6:21 pm - May 02, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হেরে যে বিদ্রূপ আর সমালোচনা জুটেছিল, চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। নতুন খবর হলো, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে তারা সাদা বলের দুটি ম্যাচ খেলবে।

আগামী ২১ মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তার আগে দুবাইয়ে স্টপওভার থাকায় কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতির সুযোগটা নিচ্ছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ মে এবং ১৯ মে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুলরা। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল ২০২২ সালে; দুই ম্যাচের সিরিজটি জিতে নিয়েছিল বাংলাদেশ।

এ বছরই এশিয়া সফরে আসছে আর্জেন্টিনাএ বছরই এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা
এমিরেটস ক্রিকেট বোর্ডের চিপ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেছেন, ‘আমরা আরব আমিরাত পুরুষ দলের সঙ্গে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলকে আমন্ত্রণ জানাতে পেরে রোমাঞ্চিত। এমিরেটস ক্রিকেট বোর্ড সবসময় বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দিতে চায়। গত তিন বছর আমরা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে আতিথ্য দিয়েছি। এবার আসছে বাংলাদেশ।

ডিফেন্ডার ইসা ফয়সাল পেলেন আইজি ব্যাজডিফেন্ডার ইসা ফয়সাল পেলেন আইজি ব্যাজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে সংযুক্ত আরব আমিরাতে পুনরায় আমন্ত্রিত হওয়ায় আমরা আনন্দিত। বিসিবি সবসময় প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করার সুযোগ করে দেয় এবং এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের জন্য আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আসন্ন এশিয়া কাপসহ ব্যস্ত আন্তর্জাতিক সিরিজ শুরুর আগে এই ম্যাচ দুটি আমাদের প্রস্তুত হতে সাহায্য করবে।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au