সর্বশেষ

লা লিগায় সেল্তা ভিগোকে হারিয়ে বার্সেলোনার সাথে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ

  • 5:11 am - May 05, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার

দারুণ শুরুর পর প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বিরতির পর আরও এক গোল করে চালকের আসনে বসল তারা।

তবে শেষদিকে চমক দেখাল সেল্তা ভিগো। দুই গোল শোধ দিয়ে দিল। যদিও পরে আর জিততে পারেনি। লা লিগায় ঘরের মাঠে মেলবোর্ন সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে সেল্তাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

আর্দা গুলেরের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর আরও এক গোল করেন তিনি।

শেষদিকে হাভি রদ্রিগেসের পর উইল সুইডবার্গের গোলে ব‍্যবধান কমে সেল্তার।
দারুণ শুরুর পর রিয়াল এগিয়ে যায় ৩৩তম মিনিটে। লুকাস ভাসকেস থেকে পাওয়া বল বক্সে নিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন গুলের। কিছুক্ষণ পর আক্রমণে যায় সেল্তা। প্রতিপক্ষ ফুটবলারের শট চুয়ামেনির পায়ে লেগে অন্য দিকে চলে যাচ্ছিল। ঝাপিয়ে সেটি ঠেকিয়ে দলকে রক্ষা করেন থিবো কোর্তোয়া।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এমবাপ্পে। প্রতিআক্রমণে উঠে বেলিংহ্যাম বল বাড়ান ফরাসি এই তারকার উদ্দেশে। টেনে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন তিনি। শট নিতে পড়ে গেলেও লক্ষ্যভেদ করতে অবশ্য ভুল করেননি।

বিরতির পর ব্যবধান আরও বাড়ান এমবাপ্পে। ৪৮তম মিনিটে গুলেরের দারুণ এক পাস আড়াআড়ি শটে জালে পাঠান তিনি। এ নিয়ে চলতি আসরে ২৪ গোল পূর্ণ করে লেভানদোভস্কির পেছনে রয়েছেন তিনি। ২৫ গোল নিয়ে সবার ওপরে বার্সার এই স্ট্রাইকার।

৬৯তম মিনিটে ব্যবধান কমান হাভি রদ্রিগেস। দুরানের শট ভাসকেস ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন হাভি। সাত মিনিট পর ব্যবধান আরও কমায় সেল্তা। ইগো আসপাসের পাওয়া দারুণ পাস থেকে গোলটি করেন সুইডবার্গ। বাকি সময়ে আর গোল করতে পারেনি কেউই।

৩৪ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল। সমান ম‍্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au