বিশ্ব

কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে রাশিয়া, কী করবে পাকিস্তান

  • 5:51 am - May 06, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ৬ মে- জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরমধ্যেই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পুতিনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, সম্প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া, চীন ও পশ্চিমা দেশগুলোকে পাহেলগামের ঘটনার তদন্তে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, ‘প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পুতিন জোর দিয়ে বলেছেন, এই বর্বর হামলায় দায়ীদের ও তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতেই হবে।’

দুই নেতা দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মোদি পুতিনকে আগামী বার্ষিক সম্মেলনের জন্য ভারত সফরের আমন্ত্রণও জানান, যা বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক তদন্তেই বোঝা যাবে ভারত সত্য বলছে কি না। তিনি বলেছেন, ‘কথা বা খালি বিবৃতি দিয়ে কিছু হবে না, প্রমাণ থাকতে হবে, পাকিস্তান এ ঘটনার সঙ্গে যুক্ত।’

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সময়েও ভারত যখন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি চালিয়ে গিয়েছে, তখন মস্কো-নয়াদিল্লি সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রেসিডেন্ট পুতিন একবার বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক এতটাই গভীর, আপনি কোনো অনুবাদ ছাড়াই আমাকে বুঝতে পারবেন।’

এনডিটিভি বলছে, এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদিকে পুতিনের ফোনকল শুধু কূটনৈতিক সমর্থন নয়, পাকিস্তানের প্রস্তাবকে স্পষ্টভাবে খণ্ডনও বটে।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au