বিজ্ঞান ও প্রযুক্তি

এক স্মার্টফোনে ৫ সমাধান

  • 5:45 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

OTN Bangla ডেস্ক রিপোর্ট | 

মেলবোর্ন, ০৭ মে— শুধু কি সময় দেখার জন্যই ঘড়ি? যদি তাই হয়, তবে মোবাইলই তো যথেষ্ট! ঠিক এই কারণেই ঘড়ির আইডিয়াকে আরও বাড়িয়ে নেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে স্মার্টওয়াচ। ধরুণ, সকালে হাঁটতে বেরিয়েছেন, কতটা হাঁটছেন তা জানা জরুরি অথবা কত জোরে হাঁটছেন তা—এসবের সমাধান দিতে পারে স্মার্টওয়াচ।

বাজারে বিভিন্ন মূল্যের স্মার্টওয়াচ পাওয়া যায়। সাধারণ মানুষ বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে এই গ্যাজেটেদের চাহিদা ব্যাপক। বেশকিছু কারণও আছে।

  • মোবাইলের ব্যবহার কমাতে

প্রতিনিয়ত ব্যস্ততায় কিংবা অপ্রয়োজনেই আমাদের মোবাইলফোন ব্যবহার করতেই হয়। কিন্তু মোবাইলফোন ব্যবহার সবসময় করা সম্ভব হয় না। মনে করুন আপনি জিমে ওয়ার্ক আউট করছেন, এসময় কোনো জরুরি কল এলো। সেটা বুঝবেনই বা কিভাবে ফোন হাতে না নিয়ে? অথবা আপনি বাসের ভিড়ে আটকে আছেন কিংবা রাস্তা পার হচ্ছেন। পকেট থেকে মোবাইল বের করে তা দেখার ঝুট-ঝামেলা অনেক। সেক্ষেত্রে স্মার্টওয়াচ একটি ভালো উপায় হতে পারে।

  • শুধু সময় দেখা নয়

যদি আপনার কাছে স্মার্টওয়াচ না থাকে, তবে শুধুই সময় ও তারিখ দেখতে পাবেন ঘড়িতে। তবে স্মার্টওয়াচে রয়েছে বহু ফিচার্স। মোবাইল মেসেজ, নোটিফিকেশনের পাশাপাশি আপনি কল রিসিভ/রিজেক্ট করতেও পারবেন।

  • ব্যাটারি লাগবে না

স্মার্চওয়াচে কোনও ব্যাটারি লাগে না। অর্থাৎ, এটি রিচার্জেবল। চার্জ শেষ হলে চার্জার কানেক্ট করে রিচার্জ করে নিন। এভাবেই চলবে গুরুত্বপূর্ণ ডিভাইসটি।

  • পথ খুঁজুন সহজে

অধিকাংশ স্মার্টওয়াচেই বর্তমানে জিপিএস ট্র্যাকার থাকে। ফলে স্মার্টওয়াচ থেকেই এখন সহজে অচেনা পথকে চেনা বানিয়ে নিতে পারবেন। সেজন্যে আর ঘন ঘন ফোন বের করে গুগল ম্যাপ দেখতে হবে না। শুধু স্মার্টওয়াচে সোয়াইপ আর টাচ করলেই হয়ে যাচ্ছে।

  • ফোন খুঁজে পান সহজে

হঠাৎ করেই ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আপনি চারপাশে খুঁজে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে স্মার্টওয়াচ কাজে আসে। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ‘Find My Phone’ ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই খুঁজে বের করুন আপনার মোবাইল। এভাবে অন্তত চুরি যাওয়া ফোনটির অনুসন্ধানেও আপনার সুবিধা হবে।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au