সর্বশেষ

পিএসএল খেলতে যাওয়া রিশাদ-নাহিদের বাড়তি নিরাপত্তা চেয়ে বিসিবির চিঠি

  • 6:21 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ২৬ জন ভারতীয় পর্যটক সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার জের ধরে গত কয়েকদিনে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। সেই উত্তেজনা এবার সামরিক সংঘাতে গড়িয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে মোট ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছে। ভারতের এই হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। তাদের দাবি, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলায় ১০ জন ভারতীয় নিহত হয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম আরও জানিয়েছে, তারা ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে গোটা অঞ্চলে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

ভারত-পাকিস্তানের এই সংঘাতের আঁচ লেগেছে ক্রিকেট জগতেও। দুই দেশেই এখন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, যেখানে বিভিন্ন দেশের নামকরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) আছেন অনেক বিদেশী ক্রিকেটার, যাদের মধ্যে আছেন বাংলাদেশের দুই উদীয়মান বোলার নাহিদ রানা ও রিশাদ খান।

পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে এবং রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে। গ্রুপ পর্বে তাদের দলের এখনও যথাক্রমে ২টি ও ১টি করে ম্যাচ বাকি। যদি তাদের দল প্লে-অফে জায়গা করে নিতে পারে, তাহলে তাদের পাকিস্তানে থাকার মেয়াদ আরও বাড়বে। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই দুই টাইগার ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষের কাছে নাহিদ ও রিশাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। যদিও এখন পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। তবে বিসিবি স্পষ্ট জানিয়েছে যে, যদি পরিস্থিতির আরও অবনতি হয় এবং তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ে তাহলে যেকোনো মুহূর্তে তাদের পিএসএল অসমাপ্ত রেখেই দেশে ফিরিয়ে আনা হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সামনের দিনগুলোতে পরিস্থিতির ওপর।

এই শাখার আরও খবর

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au