বিশ্ব

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনো বিষয় নয়’: যুক্তরাষ্ট্র

  • 7:06 pm - May 09, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

মেলবোর্ন, ০৯ মে- ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে দেশ দুটোর নিজে থেকেই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে দেশদুটি যুদ্ধে জড়িয়ে গেলেও সেটা যুক্তরাষ্ট্রের মাথাব্যথার বিষয় নয় বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজে বৃহস্পতিবার (৮ মে) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা চাই এই উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমিত হোক। তবে তাদেরকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা কেবল তাদের আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারি।

দেশদুটোর সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। যদিও ভারত তা ‘নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট’ হামলা বলে উল্লেখ করেছে।

এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা যুদ্ধে জড়িয়ে গেলে যুক্তরাষ্ট্র তার মাঝে পড়তে চায় না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। ভ্যান্স বলেছেন, এই দুইদেশের সম্ভাব্য যুদ্ধ কোনোভাবেই আমাদের মাথাব্যথার বিষয় নয়। এখানে আমাদের নিয়ন্ত্রণ করারও কিছু নেই। আমরা এর মধ্যে জড়াতে চাই না।

চীনের প্রভাব হ্রাস করার জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হচ্ছে ভারত। অন্যদিকে, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের মিত্র হলেও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের গুরুত্ব হোয়াইট হাউজে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

প্রতিবেশী দেশদুটোর মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে যোগাযোগ করেছেন। সরাসরি আলোচনায় বসার জন্য দুপক্ষের কাছেই আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পারমাণবিক শক্তিধর দেশদুটো দায়িত্বশীল আচরণ করবে বলে তারা আশাবাদী।

হামলা শুরু হওয়ার খবর পাওয়ার পর ট্রাম্প বলেছিলেন, পুরো বিষয়টিই লজ্জাজনক। ভারত ও পাকিস্তান তাদের এই ইটের বদলা পাটকেল ছোঁড়া নীতি থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেন ও গাজায় যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ দুটো কাজ নিয়ে তারা আপাতত মহাব্যস্ত সময় পার করছে, কেননা দু ক্ষেত্রেই তাদের নিজস্ব স্বার্থ রয়েছে। এমতাবস্থায় ভারত-পাকিস্তান ইস্যুতে এখন সরাসরি হস্তক্ষেপ বা মাথা ঘামানোর সময়-সুযোগ কোনটিই যুক্তরাষ্ট্র পাবে না বলেই বিশেষজ্ঞরা ধারণা করছেন।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au