সর্বশেষ

পাকিস্তান থেকে দুবাই হয়ে সকালে বাংলাদেশে পৌঁছাবেন পিএসএলে অংশ নেয়া রিশাদ ও নাহিদ রানা

  • 5:43 am - May 10, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার ছায়া এবার ক্রিকেটেও। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আয়োজকরা টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে, তবে পুনরায় কবে শুরু হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি।
এই সংকটময় মুহূর্তে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা-কে নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যেই ক্রিকেটারদের পাকিস্তান থেকে সরিয়ে আনা হচ্ছে।

বিদেশি অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও তাদের একত্র করা হয়েছে।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “গতকাল একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে। আজকের মধ্যেই সব খেলোয়াড়কে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমরা বাংলাদেশের হাইকমিশনের মিলিটারি অ্যাটাশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।

পিএসএল কাভার করতে বাংলাদেশ থেকে পাঠানো দুই ক্রীড়া সাংবাদিক-এর ব্যাপারেও বিসিবি রয়েছে সজাগ।

“ওরাও পাকিস্তানে পেশাগত দায়িত্ব পালন করছেন। আমরা অনুরোধ করেছি, যদি সম্ভব হয় ক্রিকেটারদের সঙ্গেই যেন নিরাপদে স্থানান্তরিত হন। বিসিবি মনে করে, শুধু ক্রিকেটার নয়, সাংবাদিকদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে,”— বলেন বিসিবি সভাপতি।

বিসিবি বস বলেন ব্যক্তিগতভাবে এবং বোর্ডের পক্ষ থেকে সবসময় যোগাযোগ রাখছি। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করছি।

এদিকে পাকিস্তান থেকে দুবাই পৌঁছেছে পিএসএলে অংশ নেয়া রিশাদ ও নাহিদ রানা। দুপুরে তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এই শাখার আরও খবর

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au