লিড নিউজ

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান

  • 3:02 am - May 11, 2025
  • পঠিত হয়েছে:২৪৩ বার

মেলবোর্ন, ১১ মে- হামলা-পাল্টা উদ্বেগের মধ্যেই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার প্রথমে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান তিনি। পরে ভারত ও পাকিস্তান সরকারের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এক্সে ট্রাম্প লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তানও।

দেশটির উপপ্রধানমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, দেশ দুটি অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি। তিনি বলেন, “পাকিস্তান সবসময়ই সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে ছাড় দেওয়া ছাড়াই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা চেয়ে আসছে।“

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনেও ট্রাম্পের মধ্যস্থতায় ভারতের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা বলা হয়েছে।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে, আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।”

দুই দেশই এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপরেই পারমাণবিক শক্তিধর প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। হামলার ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তান সেটি নাকচ করে আন্তর্জাতিক তদন্তের দাবি তোলে।

পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালায় ভারত। নয়াদিল্লি ওই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au