বিশ্ব

আর যুদ্ধ নয়, কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

  • 5:41 am - May 12, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ১২ মে- ভারতের সঙ্গে ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মির সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের পর পাকিস্তান বলেছে, তারাও কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায়।

রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধবিরতির বোঝাপড়ায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলোর গঠনমূলক ভূমিকার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মিত্রদের এই পদক্ষেপ প্রতিবেশী দুই দেশের উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় ধরনের অগ্রগতি।’’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘জম্মু ও কাশ্মির সমস্যার সমাধানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহকেও আমরা সাধুবাদ জানাই। কারণ এটি দীর্ঘদিনের এক বিরোধ; দক্ষিণ এশিয়াসহ বহির্বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যও যার গভীর প্রভাব রয়েছে।’’

তবে জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের এই বিরোধের যেকোনও ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী হতে হবে বলে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ।
বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী এই সংকটের সমাধান করা হলে তা কাশ্মিরি জনগণের মৌলিক অধিকার—বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকা নিশ্চিত হবে।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au