সর্বশেষ

বছরের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা

  • 3:50 am - May 12, 2025
  • পঠিত হয়েছে:২১২ বার

লা লিগার এই মৌসুমে শিরোপা উঠবে কার হাতে—সেই উত্তরের অনেকটাই নির্ভর করছিল মৌসুমের শেষ এল ক্লাসিকোর মহারণে। রোববারের বিকেলটা তাই কেবল আরেকটি ম্যাচ ছিল না, ছিল গর্ব, ইতিহাস আর সম্মান বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ের রূপকার হয়ে বার্সেলোনা রচনা করল এক রোমাঞ্চকর গল্প—৭ গোলের থ্রিলার। সেখানে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে গেল শিরোপার দোরগোড়ায়।

এই জয়ে ৩৫ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ দাঁড়িয়েছে ৮২ পয়েন্টে। সমান ম্যাচে ঠিক তার পেছনেই ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি তিন ম্যাচের মাত্র একটি জিতলেই বার্সা নিশ্চিত করবে লা লিগার শিরোপা।

এল ক্লাসিকোর প্রতিটি মুহূর্ত যেন ছিল আগুনঝরা, প্রতিটি গোল যেন হৃদপিণ্ড থামিয়ে দেওয়া বিস্ময়। জয়-পরাজয়ের দোলাচলে একের পর এক নাটকীয় মোড়। সেই মহাকাব্যের শেষ দৃশ্যে বিজয়ীর মুকুট পরেছে কাতালানরা, রয়ে গেছে রিয়ালের হতাশ নিঃশ্বাস।

এদিন ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই নাটকীয় মোড় নেয়। বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজনি বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকেই গোল করে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর ১৪ মিনিটের মাথায় ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি, রিয়ালকে নিয়ে যান ২-০ ব্যবধানে এগিয়ে।

তবে সান্ত্বনার পর নয়, পাল্টা আক্রমণেই ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ১৯তম মিনিটে কর্নার থেকে ফেরান তোরেসের বাড়ানো বলে হেড নিয়ে জাল কাঁপান এরিক গার্সিয়া। ৩২ মিনিটে আবারও তোরেসের পাস থেকেই লামিনে ইয়ামাল লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা ফেরান।

তারপর যেন ঝড় বইয়ে দেন বার্সার খেলোয়াড়রা। ৩৪তম মিনিটে পেদ্রির নিখুঁত পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করেন রাফিনহা, বার্সাকে এনে দেন ৩-২ ব্যবধানের লিড। বিরতির ঠিক আগে, অর্থাৎ ৪৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ব্রাজিলিয়ান। ফলে হান্সি ফ্লিকের শিষ্যরা ৪-২ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফিরে যায়।

বিরতির পর অবশ্য আর একটি বৈধ গোল হয়। যদিও বেশ কয়েকবার উভয় দল বল জালে জড়ায়। কিন্তু সেগুলো অফসাইড ও হ্যান্ডবল হওয়ার কারণে বাতিল হয়। ৭০ মিনিটে ভিনিসিউসের বাড়িয়ে দেওয়া বল থেকে এমবাপ্পে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় শুরুতে ২-০ গোলে লিড নিয়েও ৪-৩ ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au