আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…
মেলবোর্ন, ১৪ মে— বাংলাদেশের পুলিশের হাতে হালকা অস্ত্র থাকাই সমিচীন বলে মনে করেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, “আমরা অন প্রিন্সিপাল এটা মনে করি পুলিশ ক্যান নট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড়জোড় শটগান থাকবে, এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার। তাই না?”
“স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা মিন করেছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেমন রাইফেল, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলা অ্যাভয়েড করব। আমরা এটা নিয়ে সবার সাথে আলোচনা করে ঠিক করব।”
আগের দিন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে আর মরণাস্ত্র থাকবে না।
তিনি বলেন, “সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে যাতে আর কোনো মরণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিয়ে দিতে হবে।… অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।”
অবশ্য ‘মারণাস্ত্র’ বলতে কী বুঝিয়েছেন, সেটি বলেননি তিনি।
উপদেষ্টা আরও বলেন, “পুলিশের কাছে রাইফেল ও থাকবে না তা নয়। তাদের কাছে রাইফেল থাকবে।”
পুলিশের কাছে যদি মারণাস্ত্র না থাকে, তাহলে সন্ত্রাসীরা পেয়ে বসবে কি না, অথবা সন্ত্রাসবিরোধী অভিযানে কী হবে- সে প্রশ্নে আইজিপি বলেন, “যেসব জায়গায়, বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, ওইসব বিদ্রোহী থাকে যেখানে, সেসব জায়গায় আসলে আর্মামেন্টরিয়ামটা ডিফরেন্ট হয়।”
তবে স্বাভাবিক পরিবেশে অন্য রকম থাকবে মন্তব্য করে তিনি বলেন, “আমরা চেষ্টা করব, আমাদের যেন মারণাস্ত্র না থাকে। ননলিথাল উইপন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সেপটেড অল অভার দ্য ওয়ার্ল্ড।”
পুলিশ সংস্কার নিয়ে এক প্রশ্নে এ নিয়ে ‘আপাতত কোনো কথা বলবেন না’ জানিয়ে আইজিপি বলেন, “এটা এই অনুষ্ঠানের প্রাসঙ্গিক প্রশ্ন নয়। এ বিষয়ে অন্য সময় কথা বলব।”
আইজিপি কথা বলছিলেন আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৪-২৫ এর চূড়ান্ত ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রানার আপ হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এবিপিএন) ।
পুলিশ ক্রিকেট ক্লাবের আয়োজনে আয়োজনে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au