বিশ্ব

পরমাণু কর্মসূচি কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ইরান

  • 4:03 am - May 16, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শক্তিশালী অবস্থানে আছে। ছবি: মেহর নিউজ

মেলবোর্ন, ১৬ মে— পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই নতুন বার্তা দিলো ইরান। দেশটি নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শাখমানি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে স্থানীয় সময় বুধবার (১৪ মে) শাখমানি বলেছেন, ইরান কথা দেবে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে। আর আন্তর্জাতিকভাবে এসব বিষয় তদারকি করা হবে।

তবে এর বদলে ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাকে এনবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন যদি যুক্তরাষ্ট্র আজই আপনাদের দাবি মেনে নিলে পারমাণবিক চুক্তি করবেন কি না। জবাবে খামেনির এ পরামর্শক বলেন, ‘হ্যাঁ’। তিনি জানান, যদি মার্কিনিরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। তিনি বলেন, “এটি সম্ভব। যদি মার্কিনিরা যা বলে তা করে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। যেটির মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিস্থিতি হবে।”

তবে ইরানকে হুমকি ধামকি দিয়ে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেন, “ট্রাম্প মনে করেন তিনি মধ্যপ্রাচ্যে এসে উচ্চবাচ্য করবেন আর আমাদের ভীত করে দেবেন। আমাদের কাছে বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে শহীদি মৃত্যু বেশি সুন্দর। ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন! আমরা কোনো ধমকের কাছে মাথা নত করব না।”

এদিকে ট্রাম্প বলে আসছেন, ইরান চুক্তি চাইলে কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তবে ইরান জানিয়েছে, তারা কখনো এ ধরনের অস্ত্র তৈরী করার চেষ্টাই চালায়নি।

ট্রাম্প বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহাতে জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার খুব কাছে আছেন।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au