লিড নিউজ

বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করেছে ভারত

  • 7:50 am - May 16, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ইন্ডিয়ান মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ছবি: টাইমস অব ইন্ডিয়া

মেলবোর্ন, ১৬ মে- ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, একদিনে থাইল্যান্ড, তুরস্কসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের কথা ছিল। কিন্তু অনুষ্ঠানটি ভারতীয় কর্তৃপক্ষ স্থগিত করেছে।

জ্যেষ্ঠ কূটনীতিক রাষ্ট্রদূত হামিদুল্লাহ এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

বর্তমান নিয়োগের আগে রাষ্ট্রদূত হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। – সূত্র: বাংলা ট্রিবিউন

 

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au