সর্বশেষ

১৮-২৪ মে পর্যন্ত এনওসি পেলেন মুস্তাফিজুর রহমান

  • 9:27 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন ১৭ মে- ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। দুদিন আগেই এই অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।

যদিও বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর থাকায় কবে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়া হয়েছে বাঁহাতি এই পেসার।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক
আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি
এর ফলে বোঝাই যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন মুস্তাফিজ। এরপরই আইপিএলে খেলতে ভারতে উড়াল দেবেন তিনি। ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদশ। আর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ১৯ মে।

বিসিবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবি ক্রিকেট অপারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত ভারতের চলমান আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য একটি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে।
মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবেন বলেও নিশ্চিত করা হয়েছে। তারা বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘মুস্তাফিজুর ১৭ মে ২০২৫ শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য উন্মুক্ত থাকবে।’

২০২২ ও ২০২৩ আইপিএলেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। দুই মৌসুমে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। গ্রুপ পর্বে দিল্লির বাকি এখনও তিনটি ম্যাচ। তারা প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছেন অক্ষর প্যাটেল-লোকেশ রাহুলরা।
শেষ তিন ম্যাচে দিল্লির প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স ও মুম্বাই। একটি কিংবা দুটি ম্যাচ জিতলে সেরা চারে ওঠার সুযোগ থাকবে তাদের। তবে ১৫ কিংবা ১৭ পয়েন্ট নিয়ে সেরা চারে যেতে চাইলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। তবে তিন ম্যাচের সবকটিতে জিততে পারলে অনায়াসে প্লে-অফে উঠবে দিল্লি।

এই শাখার আরও খবর

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au