বিশ্ব

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

  • 1:15 am - May 17, 2025
  • পঠিত হয়েছে:২০৬ বার
ছবি: ইলাস্ট্রেশন। বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার উদ্দেশে পরিচালিত ফেসবুক পেইজ ‘পাকিস্তান-বাংলাদেশ ইউনিটি’ থেকে সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে— দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিতে পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ভিসা নিয়ম শিথিলসহ ই-ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসেন খান বলেছেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে।’

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে তিনি আরও বলেছেন, ‘অদূর ভবিষ্যতে পাকিস্তানি নাগরিকদের জন্য একটি ই-ভিসা সুবিধা চালু করার জন্যও কাজ চলছে।’

নতুন নতুন সুযোগ অন্বেষণ এবং দু’দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের জন্য নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোর দেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরে হাইকমিশনার বাংলাদেশের নারকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।

বাণিজ্য সংযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে সরাসরি বিমান এবং শিপিং রুট চালু করার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানান মুহাম্মদ ইকবাল হোসেন।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au