অস্ট্রেলিয়া

টারনেইটে চুরি যাওয়া গাড়ির সংঘর্ষে গুরুতর আহত ৩, দুজনের অবস্থা সংকটাপন্ন

  • 10:49 am - May 18, 2025
  • পঠিত হয়েছে:২৪৭ বার
ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছায় রাত ১টা ৩০ মিনিটের ঠিক আগে। (ABC নিউজ)

মেলবোর্ন, ১৮ মে- মেলবোর্নের পশ্চিমাঞ্চল টারনেইটে চুরি যাওয়া একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার ভোররাতে ডোহার্টি রোড ও ওয়েরিবি-মেলটন রোডের মোড়ে একটি হাভাল জোলিয়ন গাড়ি প্রথমে একটি টয়োটা ক্যামরিকে ধাক্কা দেয় এবং পরে একটি খুঁটির সাথে সংঘর্ষ হয়।

হাভালে থাকা দুই পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তৃতীয় এক ব্যক্তি গুরুতর নয় এমন আঘাত নিয়ে চিকিৎসাধীন।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, টয়োটা ক্যামরিতে থাকা কেউ আহত হননি।

পুলিশ আরও জানিয়েছে, সংঘর্ষে জড়িত হাভাল গাড়িটি ১০ মে টারনাইটের হামিংবার্ড বুলেভার্ডে একটি শপিং সেন্টারের পার্কিং লট থেকে চুরি হয়েছিল।

এই ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে সিসিটিভি ফুটেজ বা ড্যাশক্যাম ভিডিও রয়েছে, তাদেরকে ক্রাইম স্টপার্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

সূত্র: abc news

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au