বিশ্ব

বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত

  • 7:56 pm - May 18, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গ্রাফিক্স ছবি

মেলবোর্ন, ১৮ মে- বাংলাদেশ থেকে রফতানি হওয়া বেশ কিছু পণ্যের ক্ষেত্রে আমদানি নীতিতে কঠোর অবস্থান নিয়েছে ভারত। শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন বন্দর-সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ভারতের Foreign Trade (Development & Regulation) Act, 1992 এবং ২০২৩ সালের ফরেন ট্রেড পলিসির আলোকে ITC (HS), 2022-এর ‘General Notes Regarding Import Policy’ অংশে যুক্ত হওয়া নতুন ধারা ১৯ অনুযায়ী, বাংলাদেশি পণ্য আমদানিতে নির্দিষ্ট বন্দর ব্যবহারের বাধ্যবাধকতা চালু করা হয়েছে।

স্থলবন্দর দিয়ে পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা

প্রজ্ঞাপন (নোটিফিকেশন নম্বর: ০৭/২০২৫-২৬) অনুসারে, বাংলাদেশে উৎপাদিত সব ধরনের তৈরি পোশাক (Ready Made Garments) এখন থেকে ভারতের নভা শেবা (Nhava Sheva) ও কলকাতা সমুদ্রবন্দর ছাড়া অন্য কোনও বন্দর, বিশেষ করে স্থলবন্দর, ব্যবহার করে আমদানি করা যাবে না।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে আমদানিতেও কড়াকড়ি

এছাড়া ফল, ফলজাত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার (বেকারি, চিপস, স্ন্যাকস, কনফেকশনারি), তুলা ও সুতা বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী (শিল্প কাঁচামাল ব্যতীত), এবং কাঠের আসবাবপত্র— এইসব পণ্যের আমদানি আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোনও স্থল শুল্ক স্টেশন (LCS) বা আন্তর্জাতিক প্রবেশপথ (ICP) দিয়ে করা যাবে না। একই নিষেধাজ্ঞা প্রযোজ্য পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি বন্দরের ক্ষেত্রেও।

কিছু পণ্য পেয়েছে ছাড়

নতুন নিয়মে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও কুচানো পাথর আমদানির ক্ষেত্রে কোনও বাধা নেই। তাছাড়া, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রফতানি হওয়া ট্রানজিট পণ্যর ক্ষেত্রেও এই সীমাবদ্ধতা কার্যকর হবে না।

বাণিজ্যে বাড়ছে চাপ

ভারত সরকারের দাবি, দেশীয় শিল্প সুরক্ষা ও আমদানিতে শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা মনে করছেন, হঠাৎ করে এ ধরনের বিধিনিষেধ আরোপে বাংলাদেশি

রফতানিকারকরা বাড়তি ব্যয় ও সময়ের চাপে পড়বেন। এতে দুই দেশের বাণিজ্যে নতুন জটিলতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে DGFT-এর ওয়েবসাইটে

এই শাখার আরও খবর

বন্ধের দুই দশক পর জেএমবি নেতার মাদ্রাসা আবার সক্রিয় করল কারা?

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদ্রাসা প্রায় দুই দশক পর আবার…

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, নিহত ৩

মেলবোর্ন, ১০ জুন- পাবনায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পরে ওই কিশোরীর মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে উত্তেজিত…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

মেলবোর্নে এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, ৫০ শিক্ষার্থীর নম্বর কেটে দিল স্কুল

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি স্বনামধন্য ক্যাথলিক বালক বিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ইংরেজি মূল্যায়ন পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগে…

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মেলবোর্ন, ১০ জুন- দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে…

ভারতের এআই বিপ্লবে ৩০ বিলিয়ন ডলারের বাজি, বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার রবিন খুদার নতুন মহাপরিকল্পনা

মেলবোর্ন,  ৯ জুন- ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au