বিশ্ব

নয় বছর পর আদালতে করুণ বর্ণনায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

  • 10:17 pm - May 18, 2025
  • পঠিত হয়েছে:২২৭ বার
ছবি: কিম কার্দাশিয়ান (সংগৃহীত)

মেলবোর্ন, ১৮ মে — ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়ে ভয়াবহ ডাকাতির শিকার হওয়া কিম কার্দাশিয়ান নয় বছর পর আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। গত ১৩ মে, মঙ্গলবার প্যারিসের একটি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি জানান, কীভাবে সেই রাত তার জীবনের প্রতিটি বিশ্বাস, নিরাপত্তা ও স্মৃতিকে এক নিমিষে ছিন্ন করে দিয়েছিল।

প্যারিসের আদালতে সাক্ষ্য দিতে কিম কার্দাশিয়ান।

“আমি ফ্যাশন উইকের জন্য প্যারিসে এসেছিলাম। প্যারিস আমার খুব প্রিয় একটি শহর ছিল,” নিজের বয়ান শুরু করেন কিম। “রাত ৩টা বা ৪টায় ঘুম ভেঙে গেলে আমি হাঁটতে বের হতাম। শহরের অলিগলিতে ঘুরে বেড়াতাম, ছোট ছোট হোটেলে ঢুকে হট চকোলেট খেতাম—সেই সব মুহূর্ত ছিল যাদুকরী।”

কিন্তু তারপর তিনি বলেন, “ওই ট্রিপেই সব কিছু বদলে গেল।”

এ কথা বলতে গিয়েই তাঁর কণ্ঠ ভেঙে আসে। চোখের জল মুছতে মুছতে দুঃখিত বলে ক্ষমা চান। মায়ের (ক্রিস জেনার) পাশে দাঁড়ানো অবস্থায় দেহরক্ষীর সাহায্যে কাঠগড়ায় ওঠেন কিম।

কাঠগড়ায় উঠে বিচারকের নির্দেশে নিজের পরিচয় দেন: “হাই, আমি কিম কার্দাশিয়ান। আমি আজ এখানে উপস্থিত থাকতে পেরে, আমার সত্য তুলে ধরতে পেরে এবং ফরাসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে পেরে কৃতজ্ঞ।”

সামনে তাকিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন তিনি। পাশে অনুবাদক দাঁড়িয়ে আদালতের প্রক্রিয়া ব্যাখ্যা করছিলেন। বিচারক জানান, তাঁকে পুরো ঘটনাটি বলতে হবে। কিম তখন শুরু করেন সেই ভয়াবহ রাতের বিবরণ।

তিনি বলেন, “আমি বারবার রিসেপশনিস্টকে জিজ্ঞেস করছিলাম, ‘কি হচ্ছে? কি হচ্ছে?’ কারণ আমি জানতাম তিনি ইংরেজি জানেন।”

কিন্তু রিসেপশনিস্ট খুব শান্ত ছিলেন এবং বলেন, তিনি কিছু জানেন না।

“আর সেটাই আমাকে আরও বিভ্রান্ত করেছিল। বুঝতে পারছিলাম না, উনি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা।”

রিসেপশনিস্ট ওয়াতিকি তখন আদালতের দর্শকসারিতে বসা ছিলেন, ক্রিস জেনারের ঠিক পেছনে। চেহারায় ছিল কঠিন এক বিষণ্নতা।

“এখন আমি বুঝি, উনিও আসলে সেই রাতে শকড ছিলেন। আমি যেভাবে ভুক্তভোগী, উনিও তাই। আমরা একসঙ্গেই সেই বিভীষিকা সহ্য করেছি,” বলেন কিম।

ওয়াতিকির মুখে তখনও কোনো প্রতিক্রিয়া ছিল না।

এই মামলায় কিম কার্দাশিয়ান প্রথমবার প্রত্যক্ষভাবে আদালতে সাক্ষ্য দিলেন। ডাকাতির ঘটনার সময় কিমের গায়ে বন্দুক ঠেকিয়ে কয়েক মিলিয়ন ডলারের গয়না লুট করা হয়, যার মধ্যে ছিল ৪ মিলিয়ন ইউরোর একটি আংটি। এ ঘটনার পর তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়ে।

এই মামলার শুনানি এখনো চলমান এবং আদালতের পরবর্তী কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au