বাংলাদেশ

ডলারের বিপরীতে আরও দুর্বল হলো বাংলাদেশের টাকা

  • 10:23 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ১৯ মে-দেশে বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর টাকার বিপরীতে আবারও শক্তিশালী হলো মার্কিন ডলার। রবিবার (১৮ মে) আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিক্রয় মূল্য দাঁড়ায় ১২২ টাকা ৭৮ পয়সা, যা আগের দিনের তুলনায় ১৮ পয়সা বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৪ মে থেকে বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর টাকার মান ধারাবাহিকভাবে কমছে। ওই দিন প্রতি ডলারের হার ছিল ১২২ টাকা। বেশির ভাগ ব্যাংক এখন আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করছে ১২২ টাকা ৭০ পয়সায়, আর রফতানিকারক ও মানি এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে ডলার কিনছে ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৫০ পয়সার মধ্যে। ব্যাংকগুলোর ওয়েবসাইট ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসী আয় ও রফতানি আয়ের গতি বাড়ায় বাজার বর্তমানে স্থিতিশীল। তবে কোনো ব্যাংক যেন বাজারে অস্থিরতা সৃষ্টি না করে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি চালাচ্ছে।

উল্লেখ্য, বাজার-নির্ধারিত বিনিময় হার বাস্তবায়নের অংশ হিসেবে ১৪ মে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনার মাধ্যমে ডলার ক্রয় ও বিক্রয়ের মধ্যে ১ টাকার ব্যবধানের সীমা তুলে নেয়। একই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরের একটি সার্কুলার পুনর্বহাল করা হয়, যাতে ব্যাংকগুলোকে গ্রাহক ও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের মূল্য স্বাধীনভাবে নির্ধারণের সুযোগ দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, বাজার নির্ধারিত বিনিময় হার দীর্ঘমেয়াদে রফতানি ও প্রবাসী আয়ের প্রতিযোগিতা বাড়াতে সহায়তা করবে। তবে এর প্রাথমিক প্রভাব হিসেবে টাকার মান কিছুটা দুর্বল হওয়াই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, সুসংহত নীতি, প্রবাহিত রেমিট্যান্স এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকলে মুদ্রাবাজার দ্রুতই স্থিতিশীল হবে। সূত্র: বাংলা ট্রিবিউন

 

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au