বিশ্ব

গাজা যুদ্ধ: ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার

  • 8:21 pm - May 20, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ইসরায়েলি হামলায় নিহত শিশুদের মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ২০ মে-গাজায় ‘মারাত্মক’ সামরিক অভিযান অব্যাহত রাখলে ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ফরাসি ও কানাডিয়ান নেতাদের সঙ্গে একযোগে ইসরায়েল সরকারকে সামরিক অভিযান বন্ধ ও অবিলম্বে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তিন দেশের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছি। কিন্তু ইসরায়েলের এই অভিযান সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ।’

২ মার্চ থেকে গাজায় কোনও খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশ করতে দেওয়া হয়নি। জাতিসংঘ এই পরিস্থিতিকে ফিলিস্তিনি জনগণের ওপর ‘বিপর্যয়কর প্রভাব’ বলে বর্ণনা করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তিন দেশের অবস্থানকে ‘হামাসের জন্য একটি বিশাল পুরস্কার’ বলে উল্লেখ করেন।

রবিবার নেতানিয়াহু বলেন, তার দেশ ১১ সপ্তাহের অবরোধের পর ‘সীমিত পরিমাণ খাদ্য’ প্রবেশ করতে দেবে। তবে তারা ‘সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেওয়ার’ পরিকল্পনা করছে।

তিন পশ্চিমা নেতা- স্যার কেয়ার স্টারমার, ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্ক কার্নি নেতানিয়াহুর এই অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, ‘নাগরিক জনগোষ্ঠীর জন্য অপরিহার্য মানবিক সহায়তা অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি সৃষ্টি করে।’

তারা আরও বলেন, গাজায় ভোগান্তির মাত্রা অসহনীয়।

তারা ইসরায়েলি সরকারের কিছু সদস্যের বিদ্বেষমূলক ভাষা ব্যবহারেরও নিন্দা জানান।

ইসরায়েল সরকারের সদস্যরা বলেছেন, ধ্বংসযজ্ঞের মুখে পড়ে গাজার বেসামরিক লোকজন এমনিতেই স্থানান্তর শুরু করবে।

এই তিন নেতা বলেন, স্থায়ী জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, যত সংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে, তা জরুরি প্রয়োজনের তুলনায় এক ফোঁটাও নয়। এক সময় ব্রিটিশ কূটনীতিক ছিলেন তিনি।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার বিবৃতিতে যুদ্ধবিরতির পক্ষে এবং ‘দুই-রাষ্ট্র সমাধানের’ বাস্তবায়নের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে, যার অধীনে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশে সহাবস্থানে থাকবে।

নেতানিয়াহু এই প্রস্তাবের জবাবে বলেন, আমাদের সীমানায় হামাস সন্ত্রাসীরা ধ্বংস হওয়ার আগেই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য চলমান প্রতিরক্ষামূলক যুদ্ধ বন্ধ করতে বলা এবং এক ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি জানানো মানে হলো, লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যামূলক হামলার জন্য একটি বিশাল পুরস্কার দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও এমন হামলার আহ্বান জানাচ্ছেন।

তিনি আরও বলেন, সমস্ত ইউরোপীয় নেতাদের উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংকট সমাধানের দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করা।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au