বিশ্ব

ইসরায়েলি পণ্য বর্জনের পথে যুক্তরাজ্যের বৃহৎ সুপারমার্কেট চেইন কো-অপ

  • 1:01 am - May 21, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

মেলবোর্ন, ২০ মে- গাজায় ইসরায়েলের গণবিধ্বংসী হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের পথে হাঁটছে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন কো-অপারেটিভ গ্রুপ (কো-অপ)।

মিডল ইস্ট মনিটর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত প্রস্তাবটি সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ৭৩ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছে।

প্রস্তাবে ইসরায়েলি পণ্য সম্পূর্ণভাবে দোকান থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এটি কার্যকর হলে কো-অপ হবে প্রথম ব্রিটিশ খুচরা বিক্রেতা, যারা ইসরায়েলি পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করবে।

সাধারণ সভায় শুধু পণ্য নয়, বরং ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় বোর্ড সদস্যদের পক্ষ থেকে। তাদের মতে, এটি কো-অপের জন্য নৈতিক সাহস এবং সামাজিক নেতৃত্ব দেখানোর একটি সুযোগ।

সদস্যদের ভাষ্য, এটি কেবল একটি ভোট নয়, বরং গাজার মানুষের প্রতি সংহতি ও ইসরায়েলের দমননীতির বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, প্রস্তাবটি বাধ্যতামূলক না হলেও তারা কো-অপের সোর্সিং বা পণ্য সংগ্রহ নীতিমালা পুনরায় পর্যালোচনা করছে।

তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে আমাদের সরবরাহনীতি মূল্যায়ন করি, যেন তা আমাদের নৈতিকতা, মূলনীতি- সদস্যদের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।”

এই প্রস্তাবটির পেছনে মূল ভূমিকা রেখেছে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন। তাদের দাবি, এই ভোটফল যুক্তরাজ্যের জনগণের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে ন্যায়বিচার ও মানবাধিকার বিষয়ে গভীর সচেতনতার প্রতিফলন।

সংগঠনের মুখপাত্র লুইস ব্যাকন বলেন, “এই ভোটের মাধ্যমে বোঝা যাচ্ছে, ব্রিটিশ জনগণ বর্ণবাদী অর্থনৈতিক কাঠামোকে আর সমর্থন করতে চান না। এখন কো-অপের উচিত তার সদস্যদের কণ্ঠস্বরকে সম্মান জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা।”

উল্লেখ্য, নৈতিক বাণিজ্যের প্রশ্নে কো-অপ বরাবরই ব্রিটেনের অন্য সুপারমার্কেট ব্র্যান্ডগুলোর থেকে আলাদা অবস্থানে রয়েছে।

২০০৭ সালে তারা প্রথমবার দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে উৎপাদিত অবৈধ পণ্য বর্জন করে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় রুশ পণ্য বিক্রি বন্ধ করেছিল।

কো-অপ বলছে, ইসরায়েল ইস্যুতেও তারা একই নৈতিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

চলমান নীতিমালা পর্যালোচনা প্রক্রিয়া ২০২৫ সালের গ্রীষ্মের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। তখন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলি পণ্য দোকান থেকে তুলে নেওয়া হতে পারে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন গাজায় ইসরায়েলি অভিযানে বিশ্বজুড়ে ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই নারী ও শিশু।

কো-অপের সদস্যরা বলছেন, এমন এক সময়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বজায় রাখা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের নৈতিক অবস্থান ও সামাজিক দায়িত্ববোধের সঙ্গে সাংঘর্ষিক।

এই শাখার আরও খবর

বন্ধের দুই দশক পর জেএমবি নেতার মাদ্রাসা আবার সক্রিয় করল কারা?

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদ্রাসা প্রায় দুই দশক পর আবার…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মেলবোর্ন, ১০ জুন- দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে…

ভারতের এআই বিপ্লবে ৩০ বিলিয়ন ডলারের বাজি, বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার রবিন খুদার নতুন মহাপরিকল্পনা

মেলবোর্ন,  ৯ জুন- ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা…

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

মেলবোর্ন,  ৯ জুন- দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৯ জুন) দিনের বিভিন্ন সময়ে পরিচালিত এসব হামলায় কয়েকজন নিহত এবং…

অবসর নয়, ‘দুঃসময়ে’ দেশের মানুষের পাশেই থাকতে চান শেখ হাসিনা

মেলবোর্ন,  ৯ জুন-  রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা একসময় করলেও দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও শেখ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au