বাংলাদেশ

করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, প্রয়োজনও নেই: বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

  • 8:30 am - May 22, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: পিআইডি

মেলবোর্ন, ২২ মে— বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর দেওয়া নিয়ে যে গুজব উঠেছে আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না এবং প্রয়োজনও নেই।

বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।

আরাকানে যেহেতু কোনো সাহায্য-সহযোগিতা ও সাহায্য উপকরণ অন্যান্য সাপ্লাইড রোড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ গত ৭/৮ বছর ধরে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের অনুরোধ করেছে যে যে সাহায্য দিয়ে যাচ্ছে সেটা বর্ডার দিয়ে পৌঁছানোর ব্যাপারে যেন আমরা সহায়তা করি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন পর্যন্ত প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা বলা না গেলে প্রত্যাবাসনের কৌশল নিয়েও কোনও কথা বলতে পারবো না।

প্রত্যাবাসন কৌশলের যে পূর্বশর্ত আমরা সে অবস্থায় পৌঁছাইনি। অনেকে বলছেন করিডোর নিয়ে আপনারা কথা বলছেন, কারও সঙ্গে আলাপ করেননি।

যে বিষয়ের অস্তিত্বই নেই সে বিষয়ে কী করে আলাপ হয় বলেও তিনি মন্তব্য করেন।

এই শাখার আরও খবর

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au