বাংলাদেশ

কূটনীতিক শাবাবকে ঢাকায় ফেরার নির্দেশ, বদলির আদেশও বাতিল

  • 6:45 am - May 23, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার
কূটনীতিক শাবাব বিন আহমেদ।

মেলবোর্ন, ২৩ মে— নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত মন্ত্রী পদমর্যাদার পেশাদার কূটনীতিক শাবাব বিন আহমেদকে ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

একইসঙ্গে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতায় উপ-হাইকমিশনার পদে শাবারের বদলির আদেশও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমীন সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

আদেশে বলা হয়েছে, আপনাকে (শাবাব বিন আহমেদ) সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্বভার (মিনিস্টার বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ) ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও বলা হয়েছে, গত ২১ নভেম্বর আপনার অনুকূলে জারি করা বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতায় উপ-হাইকমিশনার পদে আপনার বদলি আদেশ বাতিল করা হলো।

কলকাতা মিশনে যোগদানের আগে সেখানে কোরবানি বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা বলেন শাবাব। তার দেওয়া সাম্প্রতিক এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au