সর্বশেষ

পিএসএলে তিন উইকেট নিয়ে লাহোরকে ফাইনালে তুলেছে রিশাদ হোসেন

  • 5:14 am - May 24, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন ২৪ মে-রিশাদ হোসেনকে কেন দলে ফেরাতেই হলো, দলকে ফাইনালে তুলে দিলেন এর প্রমাণ। ব্যাট হাতে যেভাবে সুযোগ কাজে লাগিয়েছেন, বল হাতেও ছিল এর ধারাবাহিকতা। সাকিব ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে দিয়েছেন আস্থার প্রতিদান। তাতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএলের ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফখর জামান। তবে মোহাম্মদ নাঈমের ব্যাটে দলের রানের চাকা ছিল সচল।

২৫ বলে ৫০ রান করার পথে নাঈম হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা। এছাড়া আব্দুল্লাহ শফিক ২৪ বলে ২৫ ও ভানুকা রাজাপক্ষে ১৩ বলে ২২ রান করেন। কুশল পেরেরা দীর্ঘক্ষণ বোলারদের ভুগিয়ে তুলে নেন অর্ধশতক।

৭ বলে ১৫ রান করে পঞ্চম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন আসিফ আলী। তবে তখন সাকিব আল হাসান বা রিশাদ হোসেনকে ক্রিজে না পাঠিয়ে অধিনায়ক শাহীন আফ্রিদি নিজেই নেমে যান। শেষ ওভারে ৩৫ বলে ৬১ রান করে কুশল সাজঘরে ফিরলে ক্রিজে নামেন সাকিব। তবে এবারো খুলতে পারেননি রানের খাতা। ২ বল মোকাবেলা করে সাজঘরে ফেরেন শূন্য রাতে। টিমাল মিলসকে সজোরে উড়িয়ে মারলেও বল মাঠের ভেতরেই ছিল।

সাকিব বিদায় নিলে ক্রিজে নেমে প্রথম বলেই চার হাঁকান রিশাদ। পরের বলে অর্থাৎ ইনিংসের শেষ বলেও উড়িয়ে মারতে চেয়েছিলেন, তবে সফল হননি। দৌড়ে ২ রান নাওয়ার পক্ষে ছিলেন ২ বল খেলে কোনো রান করতে না পারা শাহীন। আদতে এর সুযোগ ছিল না। রিশাদ ১ রান নিয়ে দৌড় না দেওয়ায় রানআউট হন ২ বলে ৫ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান দাঁড়ায় লাহোরের সংগ্রহ।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইসলামাবাদ। দলীয় ১২ রানে ৩ উইকেট হারানো দলটি সাকিব-রিশাদদের ওপর একপর্যায়ে চড়াও হলেও শেষমেশ খেই হারিয়ে ফেলে। তাতে বড় অবদান ছিল রিশাদেরও। যিনি একাই ৩ উইকেট শিকার করে ইসলামাবাদের জয়ের সব স্বপ্ন পণ্ড করে দেন। প্রতিটি উইকেট ছিল গুরুত্ববহ। সাজঘরে ফেরান পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সালমান আলী আঘা, সহ-অধিনায়ক শাদাব খান, কিউই তারকা জিমি নিশামকে।

৩ ওভারে ২৭ রান খরচ করে সাকিব ছিলেন উইকেট শূন্য। রিশাদ ৩ উইকেট পান ৩৪রানের খরচায়। তাকে অবশ্য চতুর্থ ওভার করাননি শাহীন। ১৬ রান খরচ করে তিন উইকেট পান সালমান মির্জাও। শেষ উইকেট শিকার করে ৩ উইকেট পান শাহীনও। অবিশ্বাস্যভাবে, তিনি খরচ করেছেন মাত্র ৩ রান। লাহোর জেতে ৯৫ রানে।

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au