লিড নিউজ

হামাসকে উৎসাহিত করছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা: নেতানিয়াহুর হতাশা

  • 12:17 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ২৪ মে— ফ্রান্স, ব্রিটেন ও কানাডার রাষ্ট্রপ্রধান তেলআবিবকে অভিযান বন্ধের হুঁশিয়ারি দিয়ে হামাসকে ‘উৎসাহিত’ করছেন বলে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে বিরতি না এলে এসব দেশ ‘কঠোর পদক্ষেপ’ নিতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই হতাশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের অনুরূপ মন্তব্যের পুনরাবৃত্তি করে নেতানিয়াহু বলেন, আপনারা মানবতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েছেন।

বিশ্বজুড়ে গাজায় ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের চিত্র ছড়িয়ে পড়ায় জনমত ইসরায়েলের বিরুদ্ধে প্রবলভাবে ঘুরে দাঁড়াচ্ছে। এতে চাপ বাড়ছে তেল আবিবের ওপর।

সাবেক ইসরায়েলি কূটনীতিক ইয়াকি দায়ান বলেন, বিশ্বের কিছু মানুষ, বিশেষত যুক্তরাষ্ট্রের বামপন্থি ও ইউরোপের কিছু অংশে ইসরায়েলের এই লড়াইকে আত্মরক্ষামূলক হিসেবে দেখছেন না। এই ফারাকটা ঘোচানো প্রায় অসম্ভব।

ইসরায়েলি কর্মকর্তারা আরও উদ্বিগ্ন ইউরোপের কিছু দেশের—যেমন স্পেন ও আয়ারল্যান্ড—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপে। ফ্রান্সসহ অন্যান্য দেশও এই পথে হাঁটলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছে তেল আবিব।

নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ওয়াশিংটনে আমাদের দূতাবাসে দুজন কর্মী হত্যার ঘটনাই তার প্রমাণ। হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করেছিল, যেটা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময়ও শোনা গিয়েছিল।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামাস ফিলিস্তিন রাষ্ট্র চায় না, তারা ইহুদি রাষ্ট্র ধ্বংস করতে চায়। তবু ফ্রান্স, ব্রিটেন, কানাডার নেতারা কেন এটা বোঝেন না—তা আমার বোধগম্য নয়।

নেতানিয়াহুর দাবি, পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ হামাসকে ‘চূড়ান্ত পুরস্কার’ দেওয়ার শামিল। বরং শান্তি অগ্রসর করার বদলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার মার্ক কারনির বিবৃতি হামাসকে আরও উসকে দিচ্ছে।

এই তিন নেতা সোমবার এক বিবৃতিতে গাজায় নতুন ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে মানবিক সহায়তায় বাধা না দিতে আহ্বান জানিয়েছিলেন। তবে তারা যুদ্ধ অবসানের সরাসরি আহ্বান জানাননি।

নেতানিয়াহুর অভিযোগ, তাদের হুঁশিয়ারিতে হামাসের বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধেই নিষেধাজ্ঞার ইঙ্গিত ছিল। এতে হামাসের ক্ষমতায় থাকার পথ সুগম হয়। আবারও ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করার সুযোগ পায়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো বলেন, ফ্রান্স হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি ‘অটল’। তিনি বলেন, দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে থাকা মানেই হামাসকে উৎসাহ দেওয়া বা ইহুদিবিদ্বেষ নয়। এই অভিযোগ ভিত্তিহীন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড টাইমস রেডিওকে বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের পাশে আছি। তবে সেই লড়াই আন্তর্জাতিক মানবিক আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আমরা চাই গাজায় সাহায্য পৌঁছাক।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় বড় পরিসরের সামরিক অভিযান শুরু করে। এতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয় এবং আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়তে থাকে। ইউরোপ ও আমেরিকায় ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ ধরনের কূটনৈতিক চাপ বাড়ছে।

এই শাখার আরও খবর

‘জ্বালানি খাতে দুর্নীতিকে টিকিয়ে রাখছে বিশ্বব্যাংক’, বিস্ফোরক অভিযোগ অর্থনীতিবিদ আনিস চৌধুরীর

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতিকে পরোক্ষভাবে সহায়তা করছে বিশ্বব্যাংক। এমন অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের সাবেক…

অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মেলবোর্ন, ১০ জুন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির পাশাপাশি পরিবারের দুই সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ…

লেবার সরকারকে হটাতে ওয়ান নেশনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত, জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন না অ্যাঙ্গাস টেলর

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন জোট-সমীকরণের ইঙ্গিত দিয়েছেন দেশটির বিরোধী জোটের অন্যতম শীর্ষ নেতা অ্যাঙ্গাস টেলর। ক্ষমতাসীন লেবার সরকারকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজন হলে…

বন্ধের দুই দশক পর জেএমবি নেতার মাদ্রাসা আবার সক্রিয় করল কারা?

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদ্রাসা প্রায় দুই দশক পর আবার…

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, নিহত ৩

মেলবোর্ন, ১০ জুন- পাবনায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পরে ওই কিশোরীর মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে উত্তেজিত…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au