বাংলাদেশ

বাংলাদেশে রাজনৈতিক টানাপোড়েন: সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • 12:28 am - May 25, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ৪ ডিসেম্বরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

মেলবোর্ন, ২৪ মে— জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পরামর্শের পর সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকার কাজ করতে পারছে না বলে অভিযোগ এনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলার পর উদ্ভূত পরিস্থিতিতে রবিবার এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। সেদিন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকটি হবে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় প্রধান উপদেষ্টা দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সেই কর্মকর্তা বলেন, “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন।”

এরই মধ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “একজন উপদেষ্টা ফোন দিয়ে বলেছেন আগামীকাল সর্বদলীয় বৈঠক হবে, থাকতে পারব কি না।”

বিকাল ৫টা থেকে এই বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে আলোচিত বিভিন্ন আইডি থেকে ‘নিশ্চিত’ তথ্য বলে ছড়ানো হয় যে, প্রধান উপদেষ্টা সরে যেতে চাইছেন।

উপদেষ্টা পরিষদের এক জরুরি বিবৃতিতে দেশে স্থিতিশীলতা রক্ষায় বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

পরে সন্ধ্যায় গণঅভ্যুত্থানের নেতাদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে ইউনূসের সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে এই গুঞ্জন যে সত্য, তা প্রমাণ হয়।

দুই নেতা সেই বৈঠকে গিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করতে। শুরুতে সংবাদ মাধ্যমকে দুই পক্ষ থেকেই নাম প্রকাশ না করে বক্তব্য দেওয়া হয়। পরে বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলামই নিজেই বলেন সব কিছু।

পরে জানা যায়, উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে উপদেষ্টারা নিজেরাও এ নিয়ে দীর্ঘ কথা বলেছেন। সেই বৈঠকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে নানা কিছু এসেছে। কিন্তু কোন বিষয়ে সরকার কাজ করতে পারছে না, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি।

সেদিনেই জামায়াতের আমির প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক আয়োজনের আহ্বান জানান।

জামায়াতের আমির শফিকুর রহমান গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক বার্তায় বলা হয়, দলের ‘জরুরি’ এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। সেখানেই সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানানো হয়।

নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় এক পোস্টে জামায়াতের আমিরও ‘ফ্যাসিবাদবিরোধী’ সব পক্ষকে ‘মান, অভিমান ও ক্ষোভ একদিকে’ রেখে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি লেখেন, “জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।”

পরেরদিন ঢাকায় এক আয়োজনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।

বিএনপি ও জামায়াতের সঙ্গেও আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা পরিষদ থেকেও একটি বিবৃতিতে দেওয়া হয়েছে। এতে বৃহত্তর ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

শিশু সন্তান নিয়ে শূন্যরেখায় তিন দিন ধরে দম্পতি

মেলবোর্ন, ১৭ জুন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে আন্তর্জাতিক শূন্যরেখায় টানা তিন দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন এক দম্পতি ও তাদের দুই শিশুসন্তান। একদিকে কাঁটাতারের…

ছাড়পত্র পেয়েও কেন দিল্লি থেকে ফিরে গেলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর ভারতে…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে ইসরায়েল থেকে জ্বালানি বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অগ্রগতির খবরের মধ্যেই ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন থেকে মার্কিন সামরিক জ্বালানি…

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপির জন্ম ১৯৮১ সালে!

মেলবোর্ব, ১৭ জুন- জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au