ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর
মেলবোর্ন, ২২ জুলাই: পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…
মেলবোর্ন ২৬ মে-আঙ্গুলের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে পাকিস্তান সিরিজের দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
এক বিবৃতি দিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। এই ম্যাচে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
জাতীয় দলের ফিজিও দেলওয়ার হোসেন সিভার জানান, মুস্তাফিজ ফিট হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।
সেই বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, প্রিমিয়ার লিগে তার শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুরের বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। এদিকে টেস্ট আর ওয়ানডেতে অভিষেক হলেও টি টোয়েন্টিতে প্রথমবার ডাক পেলেন খালেদ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au