সর্বশেষ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে অস্ট্রেলিয়ান প্রবাসী আমিনুল ইসলাম বুলবুল

  • 5:24 am - May 29, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন ২৯ মে-জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। এই খবর অবশ্য পুরোনো, নতুন খবর, এনএসসির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

দিন তিনেক আগে ব্যক্তিগত কাজে দেশে আসেন বুলবুল। মেলবোর্ন সময় বৃহস্পতিবার গভীর রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় এক বৈঠকে বসেন বুলবুল। যে মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।সেই বৈঠকেই প্রস্তাবে সাড়া দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন।

নির্বাচনকালীন সভাপতি হওয়ার আলোচনা শোনার পর থেকেই একটা সন্দেহ দানা বেধেছিল। বুলবুল যেহেতু আইসিসিতে (ডেভলপমেন্ট কমিটি) কাজ করেন, তার পক্ষে কি দায়িত্ব নেয়া সম্ভব? বিশেষ এই বৈঠকে বুলবুল নিশ্চিত করেছেন, ৩-৪ মাসের জন্য দায়িত্ব নিতে সমস্যা নেই তার।

এদিকে, বর্তমান সভাপতি ফারুক আহমেদের সাথে মিটিংয়ে এনএসসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেই বৈঠকে একটা প্রস্তাবও দিয়েছেন ফারুক। যেহেতু অক্টোবরে নির্বাচন, তিনি নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চান, প্রয়োজনে নির্বাচনও করবেন না।এই সময়ে গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার কাজও করবেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বোর্ড পরিচালক হিসেবে তিনি, নাজমুল আবেদীন ফাহিমসহ একাধিক নতুন মুখকে দেখা যায় বিসিবির দায়িত্বে। পরবর্তীতে সম্মিলিত সিদ্ধান্তে ফারুক আহমেদ হন বিসিবির সভাপতি।

এই শাখার আরও খবর

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au