বিশ্ব

যশোরে মতুয়াদের ওপর হামলার অভিযোগ নিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বিজেপি নেতা শুভেন্দু

  • 4:41 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
বাংলাদেশ উপ-হাইকমিশন অভিমুখে শুভেন্দু অধিকারী

মেলবোর্ন, ৩১ মে—পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার (৩০ মে) বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশের যশোরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও তাদের ওপর নির্যাতনের অভিযোগ এনে এই কর্মসূচি পালন করেন তিনি।

স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের বহু আত্মীয় ওপার বাংলায় (বাংলাদেশ) বসবাস করেন। সেখানকার যশোর জেলার এক গ্রামে মোট ১৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে ১০টি মতুয়া সম্প্রদায়ের এবং ৯টি বৈষ্ণব সম্প্রদায়ের। এই উভয় সম্প্রদায়ের লোকজনই সনাতন ধর্মাবলম্বী। ওপার বাংলা ও এপার বাংলায় মিলিয়ে কোটি কোটি মতুয়া বসবাস করছেন। তাই এই ঘটনার বিরুদ্ধে চুপ করে বসে থাকা সম্ভব নয়। প্রতিবাদ জানাতেই আজ হাইকমিশনে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা কী চান, এখান থেকেও হিন্দুদের পলায়ন শুরু হোক?’

বিরোধী দলনেতা জানান, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আমাকে জানিয়েছেন, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ৩০ কেজি করে চাল প্রদান করেছে। তবে এই সহায়তা যথেষ্ট নয়।’

তিনি বলেন, ‘যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয়, তাহলে ভারত থেকে মতুয়া সম্প্রদায়ের গুরু অনুকূল ঠাকুর মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে আমরা আর্থিক সহায়তা পাঠাতে চাই। বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পাশে আমরা রয়েছি।’

শুভেন্দু অধিকারী আরও জানান, ‘বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মতুয়া পরিবারের পরিস্থিতি সরেজমিনে দেখতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যেই জানিয়েছে, প্রতিনিধি দল পাঠাতে চাইলে তাদের দ্রুত ভিসার ব্যবস্থা করা হবে।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের যেসব কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষা করেন, তারা যেন সঠিক ব্যবস্থা নেন, সেটিই আমাদের প্রত্যাশা।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au