বিশ্ব

বিল গেটসের ঘোষণা: আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করবেন প্রায় সমস্ত সম্পদ

  • 9:42 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
বিল গেটস। ছবিঃ সংগৃহীত (ক্রিয়েটিভ কমন্স)

মেলবোর্ন, ০৩ জুন—মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, তিনি তার ২০০ বিলিয়ন ডলারের বিশাল সম্পদের প্রায় সবটুকুই ব্যয় করবেন আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়নের জন্য।

সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

গেটস বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে মানুষের সম্ভাবনা জাগিয়ে তুললে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া সম্ভব। তিনি আরও বলেন, “মানবিক সক্ষমতা উন্মোচনের এটাই সেরা উপায়।”

বিল গেটস আফ্রিকার তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে স্বাস্থ্যসেবা উন্নয়নের উপায় নিয়ে চিন্তা করেন।

গত মাসে ৬৯ বছর বয়সী গেটস ঘোষণা দেন যে, তিনি ২০৪৫ সালের মধ্যে তার মোট সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন। একই সময়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কার্যক্রমও বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

নিজের ব্লগ পোস্টে গেটস লিখেছিলেন, “আমার মৃত্যুর পর মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আমি চাই না কেউ বলুক ‘সে ধনী অবস্থায় মারা গেছে।’”

মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাচেল বিল গেটসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এটি এমন এক সময়ে এসেছে যখন আফ্রিকা গভীর সংকটে রয়েছে।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফ্রিকার প্রতি সাহায্য কমিয়ে দেওয়ায় মহাদেশটির স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২০০০ সালে গেটস ও তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস একসঙ্গে গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই ফাউন্ডেশন ইতিমধ্যেই ১০০ বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছে।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, তার ৯৯ শতাংশ সম্পদ দান করলেও, বিল গেটস এখনও বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি হিসেবে বিলিয়নিয়ার হিসেবেই থেকে যাবেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au