খেলা

আনচেলত্তি দায়িত্ব নিয়েও জয়ে ফেরাতে পারলো না ব্রাজিলকে

  • 2:42 pm - June 06, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন ৬ জুন

কোচ বদল হলেও মাঠে দেখা গেল পুরোনো ব্রাজিলকেই। দরিভাল জুনিয়রের কোচিংয়ে যে বিবর্ণ ফুটবল খেলছিল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। অনেক অপেক্ষার পর কার্লো আনচেলত্তিকে ডাগআউটে পেয়ে সেই একই বিবর্ণ ফুটবল খেলল তারা।

বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের মাঠে শুক্রবার সকালে শুরু হওয়া ম‍্যাচে গোলশূন‍্য ড্র করেছে ব্রাজিল।

স্বাগতিক দল ইকুয়েডরও হলুদ জার্সি পরে খেলায় ব্রাজিল নিজেদের প্রথম পছন্দের জার্সি পায়নি। হলুদের জায়গায় নীল জার্সি পরে খেলতে নেমে দলটি ছিল অচেনা। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- প্রতিটি সূচকেই তারা পিছিয়ে ছিল ইকুয়েডরের চেয়ে।

প্রায় ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য কেবল তিনটি শট নিতে পারে ব্রাজিল, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে ইকুয়েডরের সাত শটের তিনটি ছিল লক্ষ‍্যে।

ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু করে ইকুয়েডর। তবে প্রথম ভালো সুযোগ পায় ব্রাজিল। ২২ মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট এগিয়ে এসে ঠেকান স্বাগতিক গোলরক্ষব গানসালো ভাইয়ে।

পাঁচ মিনিট পর ক্রসে পাঞ্চ করতে পোস্ট ছেড়ে এগিয়ে যান আলিসন বেকার। ব্রাজিল গোলরক্ষক বল নাগাল না পাওয়ায় সুযোগ এসে স্বাগতিকদের সামনে। কিন্তু বিস্ময়করভাবে ফাঁকা জালেও শট লক্ষ‍্য রাখতে পারেনি তারা।

৩৩ মিনিটে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লম্বা সময় পর ব্রাজিলের হয়ে খেলা কাসেমিরো। পাঁচ মিনিট পর একুয়েডরের অরক্ষিত মিডফিল্ডার হন ইবোয়াহ বিপজ্জনক জায়গা থেকে বাইরে হেড করেন।

দ্বিতীয়ার্ধে আরও কমে যায় খেলার গতি। প্রকট হয়ে ওঠে ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণভাগের সমন্বয়হীনতা। এই অর্ধে প্রথম ভালো সুযোগ পান ইবোয়াহ। ৬৭ মিনিটে ঝাঁপিয়ে তার শট ঠেকান আলিসন।

নয় মিনিট পর কাসেমিরোর আচমকা দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান একুয়েডর গোলরক্ষক। ৭৬ মিনিটে একইভাবে পেরভিস এস্তুপিনানের শট ব‍্যর্থ করে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

বাকি সময়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

১৫ ম‍্যাচে এটি ব্রাজিলের পঞ্চম ড্র। সঙ্গে পাঁচ জয়ে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে একুয়েডর।

এদিনই উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে প‍্যারাগুয়ে। ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে পাঁচে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au