বিশ্ব

এবার ট্রাম্পের নিষেধাজ্ঞা তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের ৪ বিচারক

  • 4:25 pm - June 07, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি বেটি হোহলার, রেইন আলাপিনি-গানসু, লুজ দেল কারমেন ইবানেজ ক্যারানজা এবং সলোমি বালুঙ্গি বোসা (বাম থেকে ডানে)। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ০৭ জুন— ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একহাত দেখে নিল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আইসিসির চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইসিসির বিরুদ্ধে নজিরবিহীন প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আইসিসি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে ভুয়া দাবি তুলে আদালতের পক্ষ থেকে খেয়ালখুশি মতো তদন্ত পরিচালনা, অভিযোগ গঠন, এমনকি রায় পর্যন্ত দেওয়া হয়।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই চার বিচারক হচ্ছেন উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসসা, পেরুর লুয দেল কারমেন ইবানেয কারানযা, বেনিনের রেইনে আদেলাইদে সোফিই আলাপিনি গানসোউ এবং স্লোভেনিয়ার বেতি হোলের।

রুবিও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন ও অবৈধ পদক্ষেপ নিয়েছে আইসিসি। আর ওই চার বিচারক প্রত্যক্ষভাবে আদালতের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে আইসিসি বলেছে, বিশ্বজুড়ে অবর্ণনীয় নিপীড়ন সহ্য করা লাখ লাখ মানুষের ন্যায়বিচার ও আশার প্রতীক হচ্ছে আইসিসি। যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক বিচারিক ব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করলো।

আইসিসি বিচারক বোসসা ও ইবানেয কারানযা ২০১৮ সাল থেকে আদালতের সঙ্গে যুক্ত আছেন। ২০২০ সালে তারা এমন একটি আপিল রায়ে অংশ নেন, যা মার্কিন সেনাদের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্ত শুরুর অনুমতি দেয়। যদিও ২০২১ সাল থেকে আদালত মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার না দিয়ে আফগান সরকারি বাহিনী ও তালেবানের অপরাধ তদন্তে বেশি গুরুত্ব দিচ্ছে।

নেতানিয়াহু এবং ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা সংঘর্ষে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা অনুমোদনে ভূমিকা রাখেন বাকি দুই বিচারক গানসোউ ও হোলের। পাশাপাশি হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আইসিসির সঙ্গে ট্রাম্প প্রশাসনের মধ্যে তিক্ততা এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আরও বৃদ্ধি পেলো। আগের মেয়াদেও আন্তর্জাতিক আদালতের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন ট্রাম্প। ২০২০ সালে আফগানিস্তান ইস্যুতে আইসিসির কিছু পদক্ষেপ পছন্দ না হওয়ায় তৎকালীন কৌঁসুলি ফাতৌ বেনসৌদা এবং তার অন্যতম প্রধান সহযোগীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন তিনি।

এই শাখার আরও খবর

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ১৭ জুন- চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং…

সাংবাদিককে ‘মিথ্যাবাদী’ আখ্যা, নতুন বিতর্কে পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুন- অস্ট্রেলিয়ার জাতীয় প্রেস ক্লাবে দেওয়া এক উত্তপ্ত ভাষণে দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন, বহুসংস্কৃতিবাদ,…

হোয়াইট হাউসে ইউএফসি অনুষ্ঠানে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ, পাঁচজন আটক: এফবিআই

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজিত একটি বড় অনুষ্ঠানে বিস্ফোরকভর্তি ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি…

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে কেন ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে ইরান?

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সমঝোতা স্মারককে ঘিরে ইরানের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে দেশটির শীর্ষ নেতৃত্ব এই চুক্তিকে প্রতিরোধের সাফল্য এবং…

ছাড়পত্র পেয়েও কেন দিল্লি থেকে ফিরে গেলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর ভারতে…

হ্যাটট্রিকের পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কাতারে মেসি

মেলবোর্ন, ১৭ জুন- ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au