খেলা

ঈদের দিনেও বাফুফের সামনে টিকিট প্রত্যাশিদের অবস্থান

  • 9:44 pm - June 07, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন ৭ জুন

ঘনিয়ে আসছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১১ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

এই ম্যাচের টিকিট নিয়ে বাংলাদেশ ফুটবল ফ্যান গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’-এর সঙ্গে এখনও কোনো সুরাহা করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ২ জুন থেকে টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে আল্ট্রাস।
ঈদের দিনেও পরিবার-পরিজন ছেড়ে ফেডারেশন ভবনের সামনেই অবস্থান করছে তারা। বাফুফে ভবনের মূল ফটকের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে টিকিট দাবিতে অবস্থান করছে এই ফ্যান গ্রুপ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। তবে এই পরিস্থিতিতেও বাফুফের পক্ষ থেকে দেখা যায়নি কোনো দৃশ্যমান উদ্যোগ।

ফেডারেশনের কর্মকর্তারা মূল গেট এড়িয়ে পেছনের গেট দিয়ে ভবনে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঈদের ছুটির কারণে আজ বাফুফে ভবনে তেমন কোনো চাঞ্চল্য না থাকলেও ক্যাম্পে অবস্থান করছেন নারী দলের ফুটবলাররা।
আল্ট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি বলেন, ‘ফুটবলের জন্য আমরা সব করতে পারি। সবাই যখন ঈদ করতে গ্রামে যায়, আমরা তখন পরিবার ছেড়ে বাফুফের গেটে বসে থাকি। আমরা চাই সমস্যার সুরাহা হোক। ফুটবলের খারাপ সময়ে আমরা পাশে ছিলাম। আজ যখন সুদিন ফিরছে, তারা আমাদের উপেক্ষা করছে, অবজ্ঞা করছে। শুধু আল্ট্রাস নয়, প্রায় সব ফ্যান গ্রুপের সঙ্গেই অন্যায় করা হয়েছে।

টিকিট পাওয়া না গেলেও দলকে উৎসাহ দিতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি, ‘আমরা ৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। দলকে উৎসাহ দিতে আমরা প্রস্তুত। টিকিট না পেলেও আমরা টিম বাসকে রিসিভ করতে স্টেডিয়ামে যাব, যেমনটা সব সময় করে থাকি।

আল্ট্রাস ছাড়াও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ আরও কয়েকটি সমর্থক গোষ্ঠী টিকিট ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছে। এই ফ্যানদের অনেকেই কঠিন সময়েও গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন দিয়ে গেছেন।

এবারই প্রথমবারের মতো পুরো টিকিট প্রক্রিয়া অনলাইনে পরিচালনা করছে বাফুফে। তাদের টিকিটিং পার্টনার ‘টিকিফাই’ সাইবার আক্রমণের শিকার হওয়ায় বহু সমর্থক টিকিট কিনতে পারেননি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে ব্যর্থ হয়েছেন। তারপরও বাফুফে দাবি করছে, স্বল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এই বিতরণ প্রক্রিয়ার অস্বচ্ছতা ও বিশৃঙ্খলা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। একসময় যিনি প্রবাসী ফুটবলারদের দেশে ফেরানোর ক্ষেত্রে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছিলেন, সেই সহ-সভাপতি ফাহাদ করিমও এখন সমালোচনার মুখে।

ফুটবলে নতুন করে আশার আলো দেখা দিলেও, সমর্থকদের এমন বঞ্চনা ও বাফুফের উদাসীনতা প্রশ্ন তুলছে ফেডারেশনের দায়িত্ববোধ নিয়েই।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au