খেলা

ঈদের দিনেও অনুশীলনে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দল

  • 9:55 pm - June 07, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন ৭ জুন

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি হামজা-জামলরা। তাই ক্যাম্পে থেকেই ঈদ পালন করতে হচ্ছে তাদের। ঈদের সকালটা দলগত একতা ও বন্ধনের দৃষ্টান্ত হয়ে উঠল জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের জন্য।
ঢাকার শাহবাগে অবস্থিত চাঁদ মসজিদে ঈদের জামায়াতে অংশ নিয়েছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, ঈসা ফয়সাল, ফাহমিদুল ইসলামসহ দলের অন্যান্য সদস্যরা।

ক্যাম্পের কারণে ছুটি পাননি নারী ফুটবল দলের সদস্যরাও। জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই।

এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে দুই ম্যাচ খেলেছেন আফিদারা। বাংলাদেশ নারী দল জর্ডান থেকে তিন ধাপে গতকাল রাতে ফিরেছে।
আগামী সোমবার থেকে আবার অনুশীলন শুরু। ক্যাম্পে থাকা নারী ও পুরুষ ফুটবলারদের ঈদ উপহার দিয়েছে বাফুফে।
বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। বাফুফের পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য মেন্যুতে ছিল সেমাই। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। যাদের বাসা ঢাকায় তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এই সময়ে। অন্যরা ব্যক্তিগত কারণে এই সময়ে ক্যাম্পের বাইরে থাকতে পারবেন।

এর আগে, ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর দলের খেলোয়াড়রা। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী ও তরুণ তারকা ফাহমিদুল ইসলাম। সামিত সোমও এসেছিলেন বিদেশ থেকে, যদিও ম্যাচের দিন সকালে ঢাকায় পৌঁছানোয় তিনি একাদশে ছিলেন না

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au