খেলা

এবার কি চোকার অপবাদ থেকে কি মুক্তি পাবে দক্ষিণ আফ্রিকা?

  • 3:16 pm - June 08, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
LONDON, ENGLAND - SEPTEMBER 12: Mark Boucher, South African cricket coach talks to the media at The Kia Oval on September 12, 2022 in London, England. (Photo by Luke Walker/Getty Images for Surrey CCC)

মেলবোর্ন ৮ জুন

আরেকটি বড় ম্যাচ এবং যথারীতি সেই প্রসঙ্গ এসে হাজির। কোনো নকআউট ম্যাচ বা সেমি-ফাইনাল কিংবা ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা থাকা মানেই অবধারিত প্রশ্ন, ‘এবারও কি তারা চোক করবে?’ সাবেক ক্রিকেটার ও কোচ মার্ক বাউচারের বিশ্বাস, এবার আর এমন হবে না। খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবার এই অভিজ্ঞতার স্বাক্ষী কিংবদন্তি এই উইকেটকিপারের মতে, টেস্ট ক্রিকেট বলেই এবার ‘চোক’ করার শঙ্কা কম তাদের দলের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালে মাঠে নামার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। লর্ডসে বুধবার শুরু ম্যাচে তাদের প্রতিপক্ষ গত আসরের বিজয়ী অস্ট্রেলিয়া।

প্রথম আসরে দক্ষিণ আফ্রিকা ছিল পঞ্চম স্থানে, গত আসর শেষ করে তারা তিনে থেকে। উন্নতির ধারায় প্রোটিয়ারা এবার পৌঁছে গেছে ফাইনালে।

এখানেই তাদের জন্য অস্ট্রেলিয়ার চেয়েও বড় প্রতিপক্ষ ‘চোকার’ তকমা। সীমিত ওভারের ক্রিকেটের মতো কোয়ার্টার-ফাইনাল বা সেমি-ফাইনালের মতো নকআউট ম্যাচ পেরিয়ে ফাইনালে আসার ব্যাপার এখানে ছিল না। তাই ‘চোকার’ তকমার সঙ্গে মোকাবেলা করতে হয়নি। কিন্তু ফাইনালে তো সেই ভয় থাকছেই!

এই বাস্তবতাকে উড়িয়ে দিচ্ছেন না বাউচার। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকনিফোকে তিনি বললেন, সীমিত ওভারের ক্রিকেটে যেমন ম্যাচের কোনো একটি মুহূর্তে ‘চোক’ করলেই সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে, টেস্ট ক্রিকেটে সেই শঙ্কাটা কম।

যেহেতু ট্রফির লড়াইয়ে নামতে যাচ্ছি আমরা, অনেকেই বলছেন যে আমরা পারব না (ফাইনালে চোক করব)। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে ব্যাপারটি ভিন্ন। এটা খেলা হয় অনেক লম্বা সময় ধরে। এখানে ম্যাচের নানা সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি নিজেদের করে নিতে হয়।

“হ্যাঁ, ওই তকমা (চোকার) আমাদের সঙ্গী হবেই এবং কোনো একটি ট্রফি না জেতা পর্যন্ত এটা থেকে আমরা মুক্তি পাব না। তবে যে তরুণটা উঠে আসছে এবং দলকে এই পর্যায়ে এনেছে, তাদের কি এই তকমা প্রাপ্য? মোটেও না। আগের বছরগুলোর বোঝা তারা একরকম বহন করছে, তাদের ওপর ব্যাপারটা যা খুব কঠিন। তবে এখন এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎ তাদের হাতেই।

দক্ষিণ আফ্রিকা যে ফাইনাল খেলছে, এটা নিয়েও আছে প্রবল সমালোচনা। তাদেরকে যে ফাইনালের যোগ্যই মনে করেন না বিশেষজ্ঞ ও সাধারণ ক্রিকেট অনুসারীদের অনেকে!

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতেই হয়নি তাদেরকে। দেশের মাঠে যে তিনটি সিরিজ তারা খেলেছেন, তিনটিই ছিল উপমহাদেশের দল (ভারত-পাকিস্তান শ্রীলঙ্কা)। দেশের বাইরে তাদের তিন সিরিজের মধ্যেই দুটি ছিল তলানির দিকের দল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মূলত কঠিন পরীক্ষা ছিল তাদের নিউ জিল্যান্ড সফরে।

অস্ট্রেলিয়া ফাইনাল খেলছে ১৯টি টেস্ট ম্যাচ পেরিয়ে, দক্ষিণ আফ্রিকা সেখানে খেলেছে স্রেফ ১২টি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ধরন নিয়ে সমালোচনা আছে তাই বরাবরই। দক্ষিণ আফ্রিকার ফাইনালে খেলা নিয়েও তাই আছে প্রচুর প্রশ্ন।

তবে বাউচার সেসব প্রশ্নকে পাত্তা দিতে চান না। বরং তাদের দেশে টেস্ট ক্রিকেটে জাগরণের সুযোগ নিয়ে রোমাঞ্চিত ১৪৭ টেস্ট খেলে ৫৫৫ ডিসমিসাল করা কিপার।

“অনেক লোকেই দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছেন, যা খুব ন্যায়সঙ্গত নয়। যে দল সামনে যাদেরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে, তাদের সঙ্গেই তো খেলতে হবে। সূচি তো আমরা ঠিক করি না। আমাদের প্রতিপক্ষ যারা ছিল, তাদেরকে হারানো উচিত ছিল এবং আমরা তা করেছি। সেই পথ ধরেই ফাইনালে এসেছি।

“সুযোগটা যখন এসেছে, দেশে সবাই খুব রোমাঞ্চিত। অনেক সমর্থক লন্ডনে যাবেন খেলা দেখতে, প্রচুর র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) খরচ করবেন, খেলা দেখবেন। ভালো একটি ম্যাচই হওয়ার কথা। যদি আমরা জিততে পারি, আমার মনে হয়, আমাদের দেশে টেস্ট ক্রিকেটের পালাবদলের সূচনা হবে এতে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au