সর্বশেষ

আমি তো মানুষ খেলতে না পারলে মন খারাপ তো হবে: তাসকিন আহমেদ

  • 3:07 am - June 09, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার

বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায় প্রায় শেষের দিকে। এখন যারা আলো কাড়ছেন তাদেরই একজন তাসকিন আহমেদ। ওটিএন বাংলার সাথে খোলামেলা কথা বলেন স্পিড স্টার

প্রশ্ন: আপনার ইনজুরির এখন কি অবস্থা?
তাসকিন: এখন আলহামদুলিল্লাহ ভালো আছি৷ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছি৷ সব ঠিক থাকলে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবো।

প্রশ্ন: পঞ্চপাণ্ডবরা জাতীয় দলে নিয়মিত নয়৷ আপনারা সিনিয়র কিন্তু জাতীয় দলের পারফরম্যান্স দিন দিন নিচে নেমে যাচ্ছে?

তাসকিন: প্রতিটা দেশেই ট্রানজেকশন সময় যায়। আমাদেরও যাচ্ছে। এক সঙ্গে এতো ক্রিকেটার জাতীয় দলকে বিদায় বলেছেন। পঞ্চপাণ্ডব তো আর একদিন তৈরি হয়নি৷ সময়ে লেগেছে৷ আশা করি আমরা এখান থেকে বের হয়ে আসবো।

প্রশ্ন: ঘরোয়া আসরে মান খুব ভালো না। তার প্রভাব কি জাতীয় দলে পরছে?

তাসকিন: পরছে। সেটাই স্বাভাবিক। ঘরোয়া আসর থেকে ভালো করেই তো জাতীয় দলে সুযোগ পায়৷ আমাদের ঘরোয়া আসর খুব ভালো না৷ যেমন ধরুণ অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর খুব ভালো৷ সেজন্য তারা শক্তিশালী দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলছে তারা। ওয়ানডে বিশ্বকাপও জিতেছে। তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।

প্রশ্ন: আপনার এবার সুযোগ ছিলো আইপিএলে খেলার। ইনজুরির কারণে হলো না। মন খারাপ হয় কিনা?

তাসকিন: আমি তো মানুষ৷ মন তো খারাপ হবে। এখনো সময় আছে৷ সামনে সুযোগ আসবে। কিন্তু ক্যারিয়ার শেষে যদি দেখি আইপিএল খেলতে পারিনি৷ তখন মনে হবে কপালে ছিলো না।

প্রশ্ন: মুস্তাফিজকে আইপিএলে কেমন দেখলেন?

তাসকিন: মুস্তাফিজ তো ভালো বোলার। ও আইপিএলে দারুণ করেছে৷ ফিজের উপর মানুষের আশা বেশি। সেজন্য তার কাছ থেকে নিয়মিত পারফরমেন্স না পেলে দর্শকরা হতাশ হয়ে পরে। ক্রিকেটে অফ ফর্ম যায়৷ সেটাও দর্শকদেরও বোঝা উচিত।

প্রশ্ন: ছোট ভাই নাহিদ রানাকে ইনজুরি থেকে দুরে রাখতে কি উপদেশ দিবেন?

তাসকিন: ও জানে কিভাবে নিজেকে ধরে রাখতে হয়৷ পেসাররা দেশের জন্য জানপ্রাণ দিয়ে খেলে৷ রানা ছোট ও যত ম্যা খেলবে ততই শিখবে। ১৫০ গতিতে বল করে। কিন্তু ওকে বুঝতে হবে কোন কন্ডিশনে কিভাবে বল করতে হবে।

টেস্ট আপনার প্রথম উইকেট কেন উইলিয়ামসন, ওয়ানডেতে রবিন উথাপ্পা, টি টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েল৷ কোন উইকেটটা এগিয়ে রাখবে?
তাসকিন: টেস্টে উইকেট পাওয়া কঠিন। আমি উইলিয়ামসনের উইকেটটা এগিয় রাখবো।

প্রশ্ন: আরো কত বছর জাতীয় দলে খেলতে চান?

তাসকিন: কমপক্ষে পাঁচ বছর। তারপর ফিটনেস আর ফর্ম দেখে বিবেচনা করবো।

প্রশ্ন: আগামী বছর অস্ট্রেলিয়ায় খেলতে আসবে বাংলাদেশ। আপনি সেই সফরে খেলতে কতটা মুখিয়ে আছেন?

তাসকিন: দোয়া করেন যেন ইনজুরিতে না পরি৷ হাহাহা মজা করছিলাম। অবশ্যই অস্ট্রেলিয়ায় আমাদের নিয়মিত খেলার সুযোগ পায় না৷ অবশ্যই ইচ্ছা আছে। দেখা যাক।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au