খেলা

হোম অফ ক্রিকেটে শুরু টাইগারদের অনুশীলন

  • 2:54 am - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার

মেলবোর্ন ১০ জুন

গত শনিবার (৭ জুন) বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। বাকিদের মতো এই সময়ে ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

তবে খুব বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ মিলছে না তাদের। সামনে যে শ্রীলঙ্কা সফর! চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।
এই সিরিজকে সামনে রেখে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাত ৭টা থেকে শুরু হবে প্রস্তুতি।

প্রথম দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন দলের পুরো কোচিং স্টাফ।
মঙ্গলবারও অনুশীলন চলবে, এরপর বুধবার ও বৃহস্পতিবার হবে লাল বলের একটি প্রস্তুতি ম্যাচ।

এই ম্যাচে অংশ নেবেন জাতীয় দলের টেস্ট স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষেই ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেন দলের বড় চমক। প্রায় দুই বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন তিনি।

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au