খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে শুক্রবার দেশ ছাড়বে টাইগাররা

  • 4:32 am - June 11, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন ১১ জুন

শ্রীলঙ্কা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সেই প্রস্তুতি চলছে মিরপুর হোম অব ক্রিকেটে।

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স আজ দলের সঙ্গে যোগ দেবেন। দায়িত্ব পাওয়ার পর পেস বোলিং কোচ শন টেইট কাজ শুরু করে দিয়েছেন। যোগ দিয়েছেন মুশতাক আহমেদ। আপাতত টেস্ট দল নিয়েই চলছে প্রস্তুতি। সীমিত ওভারের দলের কাজ শুরু হবে কয়েকদিন পর।

২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ। ২০০৭ সালের পর ওই মাঠে আর টেস্ট খেলেনি বাংলাদেশ।

দুই টেস্টের জন্য বাংলাদেশ এরই মধ্যে ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। শান্তকে অধিনায়ক ও তার ডেপুটি করা হয়েছে মিরাজকে। সবশেষ টেস্ট স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয়, পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলামকে শ্রীলঙ্কা সফরে নেওয়া হয়নি। লিটন দাস, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা দলে ফিরেছেন। তাদের সঙ্গে আছেন হাসান মুরাদ।

বুধবার বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। হজ পালন শেষে তাইজুল এখনো দলের সঙ্গে যোগ দেননি। বাকি তিন স্পিনার মিরাজ, মুরাদ ও নাঈম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে আলাদা করে কাজ করেছেন। ইনডোরের আউটডোর মাঠে তিন স্পিনারকে নিয়ে প্রথমে চেয়ারে বসে বোলিং বোঝাচ্ছিলেন মুশতাক। পরে উইকেটে গিয়ে হাত ঘুরিয়েছেন স্পিনাররা।

পেসাররা টেইটের সঙ্গে লম্বা সেশন কাটিয়েছেন। ইবাদতকে নিয়ে অস্ট্রেলিয়ান কোচের আলাদা কাজ করতে দেখা গেছে। পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরনের খেলার বাইরে ছিলেন। চোট পাওয়ার ১৬ মাস পর গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন দ্রুতগতির বোলার। এরপর বিপিএল, ঢাকা লিগ ও ‘এ’ দলের ম্যাচ খেলে পুরোনো ডেরায় ফিরলেন ডানহাতি পেসার। পুরোনো ছন্দে ফেরাতে কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ।

বিসিবির সহ-সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে এদিন অনুশীলনে দেখা গেছে। ব্যাটিং করে আসা অধিনায়ক শান্তর সঙ্গে নেটের পাশে আলাদা করে কথা বলতে দেখা গেছে তাকে। টুকটাক ব্যাটিংও বোঝাচ্ছিলেন, দূর থেকে বোঝা গেছে।

শুক্রবার দুপুরে ফ্লাইটে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। আজ ও আগামীকালও বাংলাদেশ বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুশীলন করবে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au