খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন নিকোলাস পুরান

  • 4:46 am - June 11, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার

মেলবোর্ন ১১ জুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে ওঠা এই বাঁহাতি বোর্ডকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইতোমধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের জন্য দিয়েছেন আবেগঘন বার্তাও।
পুরান এমন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, যখন তার সামনে এখনও অনেক বছর খেলার সুযোগ ছিল।

সম্প্রতি গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, হেনরিখ ক্লাসেনও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ৩৩ বছর বয়সে। সেখানে পুরানের বিদায় যেন আরও বেশি প্রশ্ন ছুড়ে দিল ক্রিকেট ভক্তদের মনে।
তার বিদায়ের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অতিমাত্রায় ব্যস্ততাকে।
বিশ্বের নানা প্রান্তে বছরজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ানো এই ব্যাটসম্যান অনেকদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন।

এমনকি চলতি ইংল্যান্ড সফরেও ছিলেন না স্কোয়াডে। তখন দলের অধিনায়ক শাই হোপ বলেছিলেন, আপাতত না খেললেও ভবিষ্যতে পুরানকে বিবেচনায় রাখা হবে। তবে শেষ পর্যন্ত কেবল এই সফর নয়, ওয়েস্ট ইন্ডিজ দলের অধ্যায়ই শেষ করে দিলেন পুরান।
২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল পুরানের। তবে শুরুটা ছিল হতাশাজনক। তিন ম্যাচ ব্যর্থতার পর তিনি দলের বাইরে চলে যান। এরপর দুই বছরের বেশি সময় অপেক্ষার পর ২০১৮ সালে ভারতের বিপক্ষে মাঠে নামেন আবার। মাঠে ফিরেই নিজেকে প্রমাণ করেন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে। অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ক্যারিবিয়ান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন সীমিত ওভারে দলের সেরা পারফর্মার হিসেবে।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ছক্কার মালিক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৬ ম্যাচে ২ হাজার ২৭৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৬.৩৯। ক্যারিয়ারে ১৩টি ফিফটি করেছেন, সর্বোচ্চ ইনিংস ৯৮ রানের। ওয়ানডেতে ২০১৯ সালে অভিষেকের পর ৬১ ম্যাচে করেছেন ১ হাজার ৯৮৩ রান, গড় ৩৯.৬৬ এবং স্ট্রাইক রেট প্রায় ১০০। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১১টি ফিফটির ইনিংস। মূলত উইকেটরক্ষক হলেও মাঝে মাঝে হাত ঘুরিয়ে নিয়েছেন উইকেটও। ওয়ানডেতে রয়েছে ৬টি উইকেট। নেতৃত্ব দিয়েছেন ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে।

বিদায়বার্তায় পুরান জানিয়েছেন, অনেক ভাবনার পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা ও ভেবে দেখার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসার এই খেলাটি আমাকে এতকিছু দিয়েছে এবং দিয়ে যাবে। আনন্দ, অভিপ্রায়, অবিস্মরণীয় স্মৃতি ও ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করার সম্মান।

মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সংগীতের জন্য মাঠে দাঁড়ানো এবং মাঠে নামার পর নিজের সবটুকু উজাড় করে দেওয়া। এসব আমার জন্য কতটা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়াও ছিল অনেক বড় সম্মান এবং সবসময় তা আমার হৃদয়ের খুব কাছে থাকবে।

তিনি আরও জানান, ‘যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার ভালোবাসা মিইয়ে যাবে না। সামনের পথচলার জন্য এই দল ও এই অঞ্চলের প্রতি আমার কেবল শুভকামনাই থাকবে।

পুরান অবসরের ঘোষণা দিলেও ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাস বলে, ভবিষ্যতে বড় কোনো আসর বা বিশ্বকাপে অবসর ভেঙে খেলায় ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলদের মতো তাকেও হয়তো আবার দেখা যেতে পারে আন্তর্জাতিক মঞ্চে। তবে আপাতত পুরানের পথচলায় বিশ্রামের ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে যখন তারা আবার ঘুরে দাঁড়াতে চায় বিশ্ব ক্রিকেটে নিজেদের হারানো গৌরব খুঁজে পেতে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au