খেলা

বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করলো আর্জেন্টিনা

  • 2:56 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন ১১ জুন

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে যেন নাটকীয়তায় ভরা। এই ফাউল তো এই গোল মিস। মেজাজ হারিয়ে মেসিকে দেখা যায় বাঘ-বিতণ্ডায় জড়াতে। সবমিলিয়ে যেন এক হযবরল অবস্থা আর্জেন্টিনার শিবিরে। খেলার প্রথম হাফে এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে গিয়ে থিয়াগো আলমাদার গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। তাতেই ড্রয়ের দেখা পায় মেসিরা।

এস্তাদিও মনুমেন্তালে গর্জে উঠেছিল লাখো দর্শক। সামনে প্রতিশোধের ম্যাচ, প্রতিপক্ষ সেই কলম্বিয়া; যাদের কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হেরে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। কিন্তু স্বপ্নের শুরু হয়নি স্বাগতিকদের জন্য, প্রথমার্ধ শেষে স্কোরবোর্ডে বড় অক্ষরে লেখা: আর্জেন্টিনা ০ – ১ কলম্বিয়া।

গোলটি যিনি করেছেন, তিনি কলম্বিয়ার গর্ব — লুইস দিয়াজ। ২৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে দৌড়, একে একে ফাঁকি দিয়েছেন আর্জেন্টিনার চার ডিফেন্ডারকে। গোলরক্ষক এমি মার্তিনেসকে ঠকিয়ে ঠাণ্ডা মাথায় বল পাঠিয়েছেন জালে। মুহূর্তেই স্তব্ধ মনুমেন্তাল, উল্লাসে কাঁপতে থাকে কলম্বিয়ান গ্যালারি।

তবে শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে থিয়াগো আলমাদার সঙ্গে ওভারল্যাপে মেসি ঢুকে পড়েন ডি-বক্সে। কিন্তু তার ডান পায়ের শট চলে যায় পোস্টের অনেক বাইরে। এরপর ২২ মিনিটে হুলিয়ান আলভারেজ একটি দারুণ বাঁকানো শট নেন, যেটি কলম্বিয়ার গোলকিপার কেভিন মিয়ার দারুণ ডাইভে রক্ষা করেন।

এরপরই যেন পাল্টে যেতে থাকে ম্যাচের গতিপথ। ২৬ মিনিটে কলম্বিয়ার দেভার মাচাদো পান সহজ এক সুযোগ—হামেস রদ্রিগেজের চোখ ধাঁধানো পাস থেকে পাওয়া বল তিনি পাঠান বারের ওপর দিয়ে। সে সময় গোল হলে হয়তো ব্যবধান আরও বড় হতো।

তবে আর্জেন্টিনা বসে থাকেনি। ৩০ মিনিটে মেসি-আলভারেজ যুগলবন্দিতে বল জড়ায় জালে, কিন্তু ভেসে ওঠে অফসাইডের পতাকা। সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা এরপর আরও কয়েকবার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয় আর্ধে এসে দেখা যায় আরেক বিপত্তি। মেজাজ হারিয়ে বসেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দুইজন পরিবর্তিত খেলোয়াড় নামানোর প্রস্তুতি নিচ্ছিল, আর দ্বিতীয়ার্ধে মেসিকে কিছুটা রাগান্বিত দেখাচ্ছিল মাঠ ছাড়ার আগে তাকে জেমস রড্রিগেজের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে তাকে।

এরপর গোলের দেখা ঠিকই পেয়ে যায় আর্জেন্টিনা। দ্রুত একটি থ্রো-ইন নেয় এবং তারপর আলমাদা তার ডান দিক থেকে একটি পাস পায়। সে বক্সে ঢুকে বাঁ দিকে সরে গিয়ে নিচের বাঁ কোণ বরাবর শট নেয়। যার ফলে সমতায় ফেরে মেসিরা।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au