খেলা

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

  • 5:16 am - June 12, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন ১১ জুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের ফাইনালের প্রথম দিনেই ১৪ উইকেটের পতন হয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৩ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১৬৯ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে টেস্ট ক্রিকেটের মর্যাদাবান ট্রফি জেতার লড়াইয়ে নেমে প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলে দেয় প্রথমবারের মতো ফাইনাল খেলতে আসা দক্ষিণ আাফ্রিকা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

দুই ব্যাটার উসমান খাজা ও মারনাস লাবুশেন শুরু থেকেই পিচে যেন কেমন অস্বস্তি অনুভব করছিলেন। দুইদিক থেকে আক্রমণে আসা দুই দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বলে বারবার পরাস্ত হতে থাকেন তারা। ব্যাটে যেন বল স্পর্শ করাতেই পারছিলেন না খাজা ও লাবুশেন।

২০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি খাজা। ইনিংসের সপ্তম ওভারে রাবাদার বলে প্রথম স্লিপে ডেভিব বেডিংহ্যামের হাতে ক্যাচ হন বাঁহাতি অসি ওপেনার। ওই ওভারের শেষ বলে নতুন ব্যাটার ক্যামেরন গ্রিনকেও (৩ বলে ৪) ফেরান রাবাাদা। তাকে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে জমা করান ডানহাতি পেসার।

পিচে সেট হয়েও উইকেট ধরে রাখতে পারেননি লাবুশেন। ৫৬ বলে ১৭ রান করে ইয়ানসেনের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ধরা পড়েন ডানহাতি অসি ব্যাটার।

সুবিধা করতে পারেননি ট্রাভিস হেডও। ১৩ বলে ১১ রান করে তিনিও একইভাবে জানসেনের শিকার হন, তালুবন্দি হন উইকেটকিপারের। তার উইকেট পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয় প্রথম সেশনের খেলা।

দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টারের পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ১১২ বলে ৬৬ রান করে আউট হন স্মিথ। জানসেনের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ হন তিনি।

ষষ্ঠ উইকেটে ওয়েবস্টারের সঙ্গে ৪৬ রানের জুটি করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স কেরে (৩১ বলে ২৩)। নিচের দিকে আর কেউ দাঁড়াতে পারেননি। ৯২ বলে ৭২ রানে আউট হন ওয়েবস্টার। ফলে ৫৬.৪ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au