সর্বশেষ

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

  • 1:03 am - June 13, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন ১২ জুন

তিন সংস্করণে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ।

আগে থেকেই টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন নতুন করে এক বছরের জন্য এই সংস্করণের দায়িত্ব পেয়েছেন। বিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হওয়া নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তাঁর লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি—তাঁকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস, তাঁর ওই টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য।

আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই।

এত দিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষদিকে। এবার তাঁকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেও এবারই প্রথম লম্বা সময়ের জন্য দায়িত্ব পেলেন মিরাজ। বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম।

২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে মিরাজ প্রথম দায়িত্ব পালন করেন গত বছর নভেম্বরে। নাজমুল হোসেন চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন মিরাজ। এরপর ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও তিন ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার।

মিরাজের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট জিতলেও তিন ওয়ানডের সব কটিতেই হেরেছে।

এই শাখার আরও খবর

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au