খেলা

ভারতে বিড়ন্বনার শিকার রানি হামিদ

  • 1:21 am - June 13, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন ১২ জুন

ভারতে দাবা টুর্নামেন্টে গিয়ে বিড়ম্বনায় রানি হামিদ
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রানি হামিদ। দিল্লি পৌঁছেই তার সফরসঙ্গী ও সহদাবাড়ু আছিয়া সুলতানাকে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

৮২ বছর বয়সী রানি হামিদ বার্ধক্যজনিত কারণে সবসময়ই সফরসঙ্গী নিয়ে বিদেশে ভ্রমণ করেন। এবারের টুর্নামেন্টেও ঈদের আগের দিন তার সঙ্গে দিল্লি পাড়ি জমান ৩৭ বছর বয়সী আছিয়া সুলতানা।

নিজেও একজন আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ু আছিয়া টুর্নামেন্টে অংশ নিতে চাইলেও ইমিগ্রেশনে তার প্রবেশ আটকে দেওয়া হয় এবং পরদিন বাধ্য করা হয় বাংলাদেশে ফিরে যেতে।
ভারতীয় রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) সূত্রে জানা গেছে, আগের এক সফরে চিকিৎসা ভিসা নিয়ে কলকাতায় একটি দাবা টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে আছিয়াকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়।

সেই তালিকাভুক্তির জেরেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাতভর আটকে রাখা হয় এবং দ্বিগুণ মূল্যে টিকিট কিনে ফেরত পাঠানো হয়। ঘটনাটি মানসিকভাবে ভেঙে দিয়েছে রানি হামিদকে।

তিনি বলেন, ‘আমি খুবই হতাশ। মেয়েটিকে ঢুকতেই দেওয়া হয়নি। সে পুরো রাত ইমিগ্রেশনে বসেছিল, এমনকি লাগেজও পায়নি। পরদিন তাকে জোর করে দেশে ফিরিয়ে দেওয়া হয়।
আছিয়া সুলতানাও নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমার মেডিকেল ভিসা ছিল। কাশ্মীরে চিকিৎসার জন্য গিয়েছিলাম, কিন্তু ডাক্তার না থাকায় একটি টুর্নামেন্টে অংশ নিয়ে ফিরে আসি। বিষয়টি ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যাখ্যা করলেও তারা শোনেননি। ভারতের দাবা সংগঠনের কয়েকজন এগিয়ে এসেছিলেন, জরিমানা দিয়েও বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি।

দাবা অঙ্গনে নিয়মিত হতে থাকা আছিয়া এর আগে শ্রীলঙ্কাতেও রানি হামিদের সঙ্গে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। এই পরিস্থিতিতে দিল্লিতে একা থেকে মানসিক চাপে পড়েছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানি হামিদ। তিনি বলেন, ‘আমি কখনো একা ভ্রমণ করি না। বয়স হয়েছে, ফলে একা একা মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। খেলায় মনোযোগও দিতে পারছি না।

রানির ছেলে, সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন, ‘মা একা বিদেশে থাকতে পারেন না। আছিয়া সব সময় তার সঙ্গে ছিল। এখন সে না থাকায় আমরা সবাই খুব চিন্তিত।

এই পরিস্থিতির জেরে দিল্লি টুর্নামেন্ট শেষে রানি হামিদের মুম্বাইয়ে আরেকটি টুর্নামেন্টে অংশ নেওয়া অনিশ্চয়তায় পড়ে গেছে।

দিল্লির এই টুর্নামেন্টে রানি হামিদকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক দাবা জগতে তিনি শুধু একজন অভিজ্ঞ খেলোয়াড় নন, তরুণ দাবাড়ুদের জন্য এক অনন্য অনুপ্রেরণাও।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au