বিশ্ব

ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি প্রধান ও শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী নিহত

  • 2:48 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ তেহরাঞ্চি, ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য ফারিদুন আব্বাসি-দাভানি (বাঁ থেকে ডানে)

মেলবোর্ন, ১৩ জুন— ইরানের রাজধানী তেহরানে চালানো ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। হামলায় দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসিও নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতের এই হামলা পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। তেহরানের একাধিক আবাসিক ভবন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে।

মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ফারেইদুন আব্বাসি ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণে এই দুই বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাসনিম নিউজ জানায়, হামলা নিহতদের মধ্যে রয়েছেন, রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, খাতাম-আল-অম্বিয়া’ সদর দপ্তরের প্রধান, জেনারেল গোলামআলি রাশিদ, ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ তেহরাঞ্চি, ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য ফারিদুন আব্বাসি-দাভানি।

হামলার কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এই হামলার মাত্র দুই দিন পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ফলে অনেকেই ধারণা করছেন, সেই সময়টিকেই টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

সিএনএন বলছে, ইসরায়েল এখন ইরানের সঙ্গে সরাসরি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ জড়িয়ে পড়েছে এবং তারা ইরানের পক্ষ থেকে একটি “ব্যাপক” প্রতিশোধমূলক হামলা আসবে বলে ধরে নিচ্ছে।

ইসরায়েল জানায়, তারা ‘নেশন অব লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে এই হামলা চালিয়েছে। এর লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলো।

টাইমস অব ইসরায়েল এবং দেশটির সামরিক সূত্র বলছে, এই অভিযানে দুই ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। হামলাটি সুনির্দিষ্ট ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা।

এই হামলার পর ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আল্লাহর রহমতে, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর শক্তিশালী বাহিনী তাদের শাস্তি থেকে বঞ্চিত রাখবে না।’

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au